বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ আদানপ্রদানের পর বাড়িতে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ২৯ বছরের এক যুবক। মৃত্যুর আগে পাঠানো ভয়েস বার্তায় নিজের মৃত্যুর জন্য স্ত্রীকেই দায়ী করেছেন বলে দাবি মৃতের পরিবারের। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া জলপরী এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম রাজা প্রামাণিক (২৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। জমি কেনাবেচার কাজ থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় ভিন্নাজ্যে শ্রমিকের কাজ করতেন রাজা। অভিযোগ, স্ত্রী বাপের বাড়িতে থাকলেও প্রতি মাসে স্ত্রী ও সন্তানের খরচ পাঠাতেন তিনি। এমনকি তাঁর উপার্জনের অধিকাংশ টাকাই স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতো। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে ভিন্নাজ্য থেকে ফিরে জমি কেনাবেচার ব্যবসা শুরু করেন রাজা। তারপরেও স্ত্রী তাঁর সঙ্গে থাকতে রাজি হননি। বৃহস্পতিবার দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপে ভয়েস বার্তা এবং ফোনে কথা কাটাকাটি হয়। সেই সময় স্ত্রী তাঁকে অপমান করেন এবং আত্মহত্যার জন্য প্ররোচনা দেন বলেও অভিযোগ পরিবারের।

আরও পড়ুনঃ হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

পরিবারের দাবি, ঘটনার কিছু ক্ষণ আগে রাজা একটি ভয়েস বার্তায় নিজের মৃত্যুর জন্য স্ত্রীকেই দায়ী করেন। এরপর বাড়ির ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যেরা তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। মৃতের পরিবারের পক্ষ থেকে স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই