পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত ২০ জুলাই দিল্লিতে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। ককরোচ জনতা পার্টির ডাকে পড়ুয়ারা সংসদ চলো অভিযানে নামেন। সেই অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্ত হয়েছিল দিল্লির রাজপথ। অভিযোগ, পড়ুয়াদের উপর ছররা গুলি চালানো হয়েছিল। সেই ছররা গুলির আঘাতে জখম বহু পড়ুুয়া। চোখ হারাতে বসেছেন এক পড়ুয়া। কিন্তু আদৌ সেদিনের মিছিলে ছররা গুলি চালিয়েছিল দিল্লি পুলিশ বা RAF? এরকম কোনও পদক্ষেপ করতে পারে তাঁরা? সেই বিষয়ে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। দিল্লিতে পড়ুয়াদের মিছিলে ভিড় নিয়ন্ত্রণ ও বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশ SOP মেনেছে কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। দিল্লি পুলিশকে এই বিষয়ে হলফনামা দিতে বলা হয়েছে।

আরও পডুন: যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

ককরোচদের আন্দোলনে দিল্লি পুলিশের লাঠিচার্জ সংক্রান্ত মামলার শুনানি চলছে। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ছররা গুলি চালানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিসও দিয়েছে। পুলিশ কর্তৃক পেলেট গান বা ছররা গুলি ব্যবহারের বিষয়টি নিয়ে কোনও নির্দিষ্ট এসওপি রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বৃ্ন্দা গ্রোভার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বলেন, ‘দিল্লি পুলিশ সাধারণত মিছিলকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, প্লাস্টিকের বুলেট ব্যবহার করে। কিন্তু পড়ুয়াদের শরীরে পাওয়া গিয়েছে ধাতব গুলি। যা ছররা গুলি বলেই মনে করা হচ্ছে। সেটা কোথা থেকে এল? কেন এল? হিংসাত্মক আন্দোলন চলছিল? আন্দোলনের ধরণ দেখে সবটা বিচার করা উচিত।’ তবে বিচারপতি জয়মাল্য বাগচি শুনানিতে উল্লেখ করেন যে, নির্দিষ্ট সময়ে পুলিশ চাইলে ছররা গুলি চালাতে পারে। সেই বিধান রয়েছে, কিন্তু ক্ষেত্রবিশেষে ব্যবহার করা যায় ছররা গুলি। দেশের শীর্ষ আদালত এও জানিয়েছে, ছররা গুলি আদৌ চালানো হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে তার ব্য়বহার হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। আদৌ ২০ জুলাই এমন কোনও পরিস্থিতি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কেন্দ্র সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ‘RAF-এর গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে।’ 

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট