আলু নয় পাকা কলা! ষষ্ঠীর সন্ধ্যা জমে ওঠুক মজাদার এই স্ন্যাকস দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কিছু সময়। এরপরই কৈলাস থেকে মর্ত‍্যে নেমে আসবেন দেবী দুর্গা। সঙ্গে আসবেন তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। পুজোর গন্ধ মানেই বাঙালির পেট পুজো। তবে স্বাদ কিন্তু চাই। ষষ্ঠীর সন্ধ্যেয় পরিবারের সঙ্গে আড্ডায় জমে যাক মন ভরা স্ন্যাকস। তবে চপ কিংবা চিপস নয়, স্বাদ বদল করতে কলা দিয়েই বানিয়ে নিন কলার বড়া। অনেকে আছেন যারা আলু খেতে মানা। তাঁদের জন্য তো বটেই আবার যারা স্বাদ বদল করতে চান তাঁদের জন্যও। খেতে যেমন মুখরোচক অন্যদিকে মন ও পেট দুটোই ভরবে। জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন কলার বড়া।

উপকরণ : কলা ৪ টি, দুধ এক কাপ, আধ কাপ ময়দা, ৩ টে ডিম, মাখন ৩০ গ্রাম, বেকিং পাউডার, লবন, দারচিনি গুঁড়ো ও পরিমাণ মতো চিনি

প্রণালী : প্রথমে ভাল করে কলাগুলি খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে ভাল করে চটকে মেখে নিন। এবার মেখে রাখা কলার মধ্যে দিয়ে দিন দুধ, ডিম ও মাখন।অপর একটি পাত্রে মিশিয়ে নিন ময়দা, বেকিং পাউডার, লবন ও দারচিনি গুঁড়ো। এবার দু’টি মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকার দিন।

এবার কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে একটি একটি করে ছেড়ে দিন ফুটন্ত তেলে। বড়াগুলি লাল হয়ে এলে তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে উপর থেকে চিনি বা চিনির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন মুখরোচক কলার বড়া। তবে এক্ষেত্রে কলার বড়াগুলি লম্বা অথবা চৌকো বা ত্রিভুজ আকৃতি করতে পারেন। কিংবা বিভিন্ন রকমের আকৃতির করে গরম গরম ভেজে তুলুন। স্বাদ মুখে লেগে থাকবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ