ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায়  বিশ্বকর্মা পুজোর দিন রাতে আক্রান্ত  কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট। কর্তব্যরত পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল পার্ক সার্কাস এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে তপসিয়া থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। আহত অবস্থায় ট্রাফিক সার্জেন্টকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনের মত রাতেরবেলা নাকা চেকিং চালাচ্ছিল কলকাতা পুলিশ। ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপার রোডে নাকা চেকিং করার সময় হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী পুলিশকর্মীর ওপর আক্রমণ চালায়। দুষ্কৃতীরা কিল-চড়-ঘুষি  মারতে থাকে পুলিশ কর্মীকে। অত্যাধিক মারধরের জেরে গুরুত্বর জখম হন সার্জেন্ট কৌতুক ঘোষ সহ এক সিভিক ভলান্টিয়ার এবং কনস্টেবল। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এই ঘটনা প্রসঙ্গে ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতীদের তরফে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তপসিয়া থানার পুলিশ এসে উদ্ধারকাজ করা শুরু করে। তবে কেন পুলিশের  ওপর হামলার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই মারধরের ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?