কাজ, ব্যবসা-প্রেমে সাফল্য ! হরির কৃপায় সুখে রাজত্ব করবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা মতে, আজ হল আশ্বিন কৃষ্ণা দ্বিতীয়া। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। সবে শুরু হয়েছে পিতৃপক্ষ। এই সময় সূর্য কন্যা রাশিতে অবস্থান করছে। গণনা অনুযায়ী আজ থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব। পাশাপাশি ৮টা ৪ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ও পরে রেবতী নক্ষত্রের শুভ প্রভাব।অন্যদিকে বৃহস্পতিবার হল শ্রীবিষ্ণুর প্রিয় দিন। জেনে নিন হরির কৃপায় আলোর দিশা পাবেন কারা ?

মেষ : পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশির্বাদ লাভ করবেন এই রাশির জাতকেরা। কাজে সাফল্য পাবেন। দীর্ঘদিন ধরে ভোগা সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। বহু দিন পর মুখে হাসি ফুটবে। আপন জন ঘরে ফিরে আসতে পারে। সংসারে শান্তি ফিরে আসবে। পরিবার থেকে কোন সুখবর পেতে পারেন।

সিংহ : পিতৃপুরুষদের আশীর্বাদে মনের অনেক ইচ্ছে পূরণ হবে এই রাশির জাতকদের। সমস্যার সমাধান খুঁজে পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। ব্যবসার জন্য ভাল সময় আসতে চলেছে। স্বাস্থ্য ভাল থাকবে।

তুলা : কাজে দক্ষতা বাড়বে। বুদ্ধি দিয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। চাকরির ক্ষেত্রে সুখবর পেতে পারেন। ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা লাভ হওয়ার সম্ভবনা রয়েছে। দাম্পত্য জীবন ভাল যাবে।

বৃশ্চিক : কেরিয়ারে উন্নতি হওয়ার পাশাপাশি ভাল খবর শুনতে পাবেন। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। আপনার বুদ্ধির কাছে পরাজিত হবে প্রতিপক্ষ। বাড়িতে কোন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।পরিবারে সুখ ও শান্তি ফিরে আসবে।প্রেম জীবন ভাল যাবে। মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

কুম্ভ : কর্মক্ষেত্রে পরিবেশ ভাল থাকবে।যে কাজেই হাত দেবেন সাফল্য পাবেন। মনের ইচ্ছে পূরণ হবে এই রাশির জাতকদের। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। দাম্পত্য জীবন ভাল যাবে। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে। হাতে টাকা আসবে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ