কেন দশভুজার সঙ্গে থাকে গণেশ-সরস্বতীরা ? জেনে নিন দুর্গা পরিবারের রহস্য!

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গা পুজো বাঙালিদের বৃহত্তম পুজো হলেও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মা দুর্গা পুজিত হয়। বিশ্বের নানান প্রান্তে মা দুর্গার ভিন্ন ভিন্ন রুপ ও চরিত্র ফুটিয়ে তোলা হয়। বাঙ্গালিরা মা দূর্গাকে যেভাবে দেখতে অভ্যস্ত তা হলোদশভুজা, মহিষাসুর বধে উদ্যতা, সিংহবাহিনী, ডান লক্ষ্মী ও গণেশ এবং বাম সরস্বতী ও কার্তিক। বাঙালিরা দেবীকে মহিষাসুরমর্দিনীরূপে পূজা করেন। উত্তর ভারতে দেবী অষ্টভুজা রুপে পুজিত হয়ে থাকেন। আবার দক্ষিণ ভারতে সাধারণত চতুর্ভুজা রুপে পুজিত হয়ে থাকেন। তবে অনেকে প্রশ্ন করে থাকেন দেবী দুর্গার সঙ্গে গণেশ,কার্তিক, সরস্বতী ও দেবী লক্ষ্মী থাকেন কেন ? আপনি কী জানেন এই রহস্য ? তবে জেনে নিন মহিষাসুরমর্দিনী সঙ্গে গণেশ, কার্তিক, সরস্বতী ও লক্ষ্মী থাকে কেন ?

দেবী দুর্গা কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে বাপের বাড়ি বেড়াতে আসেন।সঙ্গে আসে চার ছেলেমেয়ে। আসলে এই চার ছেলেমেয়ে বিরাট ইঙ্গিত বহন করে। ত্রিগুণময়ীরূপে দেবী দূর্গার সঙ্গে যে লক্ষ্মী ও সরস্বতী পূজিতা হন। কথায় আছে, ‘রুপে লক্ষ্মী- গুণে সরস্বতী’ এর পেছনেও কারণ আছে। আসলে মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী হলেন স্বরূপশক্তির ছায়াস্বরূপা এবং জগতের অধিষ্ঠাত্রী।

চার বর্ণের প্রতীক :  এই চারজন দেব দেবী হল সমাজের চার বর্ণের প্রতীক। আমাদের সমাজের চারবর্ণ হল বুদ্ধিজীবি-ব্রাহ্মণ, শাসকশ্রেণি-ক্ষত্রিয়, বৃত্তিজীবি-বৈশ্য এবং শ্রমজীবি-শূদ্র।

সরস্বতী  : এখানে সরস্বতী হল বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী ও সত্ত্বগুণস্বরূপিণী। তাই সরস্বতী হল ব্রাহ্মণগণের প্রতীক।

কার্তিক : বীরত্ব ও তেজের প্রতীক হলেন কার্তিক। এখানে কার্তিক’কে দেখানো হয়েছে ক্ষত্রিয় শক্তির প্রতিনিধিত্ব করতে।

লক্ষ্মী  :  দেবী লক্ষ্মী হল শস্য, সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী যা বৈশ্যদের সম্পাদিত কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে পূর্ণ হয়। যে শস্যশ্যামলা ও ধনসম্পদ দিয়ে সাজিয়ে তোলে পুরো পৃথিবীকে।

গণেশ :  যিনি গণদেবতা,যিনি শ্রমিকশ্রেণিকে বা শূদ্রদের কর্মদক্ষতা প্রদান করছেন।

চারটি বর্ণেরই গুরুত্ব আছে শরীরে মাথার যেমন প্রয়োজন তেমনি পায়েরও প্রয়োজন। সবগুলো অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করলে তবেই শরীর সুস্থ থাকে। তাই দেবী দুর্গার পাশে চারজন দেব দেবী ওরফে ছেলেমেয়ে থাকে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?