রাষ্ট্রদ্রোহী টি-শার্ট পড়ায় হংকংয়ের যুবকের ১৪ মাসের কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের এক তরুণকে ১৪ মাসের কারাদণ্ড দিল আদালত। রাষ্ট্রদ্রোহীতার অপরাধে তাঁকে এই শাস্তি দিয়েছে দেশটির আদালত। অভিযুক্ত তরুণের নাম চু কাই-পং, বয়স ২৭। রাষ্ট্রদ্রোহীতার কথা আদালতে নিজেই স্বীকার করে নিয়েছে অভিযুক্ত যুবক। এরপরেই শাস্তিস্বরুপ তাঁকে ১৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের সমর্থনে ব্যবহৃত হত বিভিন্ন স্লোগানসংবলিত টি-শার্ট ও মাস্ক। লেখাগুলো ছিল কিছুটা এরকম, ‘হংকং স্বাধীন করো, এটা আমাদের বিল্পব’ ‘স্বাধীন করার সময় এসে গিয়েছে’। কিন্তু এই ধরনের টি শার্ট বা মাস্ক পরা হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ। এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই টি শার্ট পরেছিল চু কাই-পং। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রদ্রোহীতার। নতুন জাতীয় নিরাপত্তা আইনে এটি ঘোর অপরাধ। তাই এই ধরনের টি শার্ট পড়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে তাঁকে তোলা হলে নিজেই স্বীকার করেছেন যে তিনি রাষ্ট্রদ্রোহের উদ্দেশ্যে এই ধরনের কাজ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাঁর সাজা ঘোষণা করে দেশটির আদালত। দেশটির আর্টিকেল ২৩ নামের বিতর্কিত আইনে এই প্রথম দেশটিতে কাউকে সাজা দেওয়া হলো।

গত ১২ জুন চু কাই-পংকে গ্রেপ্তার করা হয়। তাঁর টি-শার্টে লেখা ছিল, ‘হংকংকে মুক্ত করুন, এটি আমাদের বিপ্লব’। এছাড়া ‘এফডিএনওএল’ লেখা একটি হলুদ মাক্স পরা ছিলেন তিনি। বিপ্লবী স্লোগান ‘এফডিএনওএল’– এর মানে হলো, ‘ফাইভ ডিমান্ডস, নট অন লেস’।

আদালত সূত্রে জানা গেছে, চু কাই–পং পুলিশকে জানিয়েছেন, তাঁর ধারণা এই স্লোগান ব্রিটিশদের কাছ থেকে হংকংকে স্বাধীন করার জন্য দেওয়া হয়েছিল।

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট