দেবীর ভোগে আমিষ! অষ্টমীর রাতে নিয়ম মেনে আজও ‘নরবলি’ হয় রাজবাড়ির এই পুজোয়

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর গন্ধে ভরে উঠেছে চারিদিক। আর ক’টা দিন। এরপরই কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি আসবে উমা। উমাকে বরণ করে নিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভক্তরা। প্রত্যেক বছর জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়িতে সেজে ওঠে মহিষাসুরমর্দিনী। প্রায় ৫০০ বছর পার হতে চলল রাজবাড়ির পুজো। শোনা যায়, একসময় এখানে নরবলি দেওয়া হত। তবে পুরনো দিনের রীতি মেনে আজও অক্ষরে অক্ষরে পালিত হয়। আজও নরবলি হয়! নিয়ম মেনে নরবলি হয় অষ্টমীর রাতে।

কথিত আছে, এককালে এই রাজবাড়ির পুজোয় অষ্টমীর রাতে নরবলি দেওয়া হত। পুরনো দিনের সেই রীতি-রেওয়াজ আজও পালন করা হয়। নরবলি হয় বটে, তবে তা রক্ত-মাংসের মানুষ নয়। চালের গুড়ো দিয়ে মানুষের মতো একটি অবয়ব বানানো হয়। তারপর কুশ দিয়ে সেই প্রতীকী নরবলি হয় অষ্টমীর রাতে।

দীর্ঘ সময় ধরে চলে আসছে বৈকন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। পুজো হয়ে থাকে কালিকা পুরান মতে। এখানে দেবীকে নিবেদন করা হয় আমিষ ভোগ। প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয় দেবী দুর্গাকে। পাঁচরকমের মাছ, হাসের ডিম,পাঁঠার মাংস সবই দেওয়া হয় দেবীর ভোগে। সপ্তমীর সকালে রাজবাড়ির বেলতলায় নবপত্রিকার স্নান করিয়ে শুরু হয় সপ্তমীর পুজো। ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা রীতি মেনে হয় নরবলির পুজো। এটিকে বলে অর্ধরাত্রির পুজো।

এই অর্ধরাত্রির পুজো হল রাজবাড়ির দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ। প্রতি বছর আশপাশের এলাকার বহু দর্শনার্থী এখানে আসেন দেবীর অর্ধরাত্রির পুজো বা নরবলির পুজো দেখতে। সপ্তমীর সকাল থেকে নিষ্ঠাভরে চলে দেবীর আরাধনা। সকাল থেকে সন্ধ্যে অবধি ভিড় জমান বহু মানুষ।

রাজপাট চুকে গিয়েছে সেই কবে। কিন্তু সেই ধারা এখনও চলছে। এই রাজবাড়ির বেশ নামডাকও রয়েছে।  রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষালের কথায়, এখন নরবলি সেই অর্থে না হলেও, নিয়ম মেনে চালের গুড়ো দিয়ে মানুষের মতো অবয়ব বানিয়ে সেটি বলি দেওয়া হয়। এছাড়া এই রাতে আটটি পায়রার বলিও দেওয়া হয়। এই অর্ধরাত্রির পুজোর সময় রাজপরিবারের সদস্যরা ছাড়া, বাইরের কাউকে থাকতে দেওয়া হয় না।

এই নিয়ে রাজ পরিবারের সদস্য লিন্ডা বসু জানান, অতীতের সব রীতি-মেনে চলে দেবী দুর্গার পুজোয়। বহু মানুষ পুজো দেখতে ভিড় জমায় রাজবাড়িতে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?