লজ্জা! লজ্জা! ১১৬ বিজেপি প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

দলের এমন লজ্জা ঢাকতে চিরাচরিতভাবে ভোট রিগিংকেই ঢাল করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে শুধু গো-হারাই হারেননি, একরাশ লজ্জার রেকর্ডও গড়েছেন বিজেপি প্রার্থীরা। ভোট শতাংশের নিরিখে সিপিআইএমের থেকে পিছিয়ে থাকলেও জামানত খোয়ানোর ক্ষেত্রে বামেদের টেক্কা দিয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দল। যেখানে ৯৭টি ওয়ার্ডে বাম প্রার্থীরা জামানত খুইয়েছেন, সেখানে ১১৬ জন বিজেপি প্রার্থী নিজেদের জামানত বাঁচাতে পারেননি। দলের এমন লজ্জা ঢাকতে চিরাচরিতভাবে ভোট রিগিংকেই ঢাল করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। উল্লেখ্য, নয়া বিজেপি রাজ্য সভাপতির জমানায় দিনহাটা, গোসাবা ও খড়দা বিধানসভা আসনের উপনির্বাচনেও জামানত খুইয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা।

সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু মনোনয়ন প্রক্রিয়া চলার মাঝেই নাম প্রত্যাহার করে নেন বিজেপির দুই প্রার্থী। যার ফলে লড়াইয়ের আসরে ছিলেন ১৪২ জন প্রার্থী। তার মধ্যে জিতেছেন তিন জন। ৪৮ জন দ্বিতীয়স্থানে থাকতে সক্ষম হয়েছেন। বাকি ৯১ জনের অবস্থা কহতব্য নয়। সাত মাস আগে যেখানে শহরে ২৪ শতাংশের মতো ভোট পেয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা, সেখানে পুরভোটে যে ১১৬ জন প্রার্থী জামানত খোয়াবেন, তা স্বপ্নেও ভাবেননি বিজেপি রাজ্য নেতৃত্ব।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার রাতে জানা জানা গিয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের ঝড়ের কাছে পর্যুদস্ত হয়ে জামানত খুইয়েছেন ৭৩১ জন প্রার্থী। তার মধ্যে নির্দল প্রার্থী ৪০৬ জন। স্বীকৃত রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপির ১১৬ জন, কংগ্রেসের ১১২ জন, বামেদের ৯৭ জন প্রার্থী নিজেদের জামানত বাঁচাতে ব্যর্থ হয়েছেন।’

ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২ দশমিক ১৬ শতাংশ ভোট। সিপিআইএম একা পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ ভোট। সার্বিকভাবে বামফ্রন্ট পেয়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ ভোট। আর অন্যান্যরা পেয়েছে দুই দশমিক ৫৫ শতাংশ ভোট।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার