Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের বিপাকে শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতি মামলায় এবার তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল  বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের। গত একমাস আগেই তাঁকে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত। তবে এরপর মিলল না সুরাহা। এবার ইডির গ্রেফতারির পর  শঙ্কর আঢ্যকে তলব করল সিবিআই। আর সেই ডাকে সাড়া দিতে তিনি গেলেন নিজাম প্যালেসে।

সূত্রের খবর, এবার শঙ্কর আঢ্যকে আরও গুরুত্বর অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। শুধু তাই নয় তাঁর বয়ান রেকর্ড করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কী কারণে এই শঙ্করকে তলব করল সিবিআই, তা এখন জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গত ৫ ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে শঙ্করকে গ্রেফতার করেছিল ইডি। সেইসময় অভিযোগ ওঠে মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর হয়। সেই নিয়ে এবার শঙ্কর আঢ্যকে তলব করল সিবিআই।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর ওরফে ডাকুকে গত ৬ জানুয়ারি গ্রেফতার করেছিল ইডি।  টানা সাত মাস জেলে থাকার পর অগস্ট মাসে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তিন অভিযুক্ত, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসের জামিনের আবেদন মঞ্জুর করেছিল ব্যাঙ্কশাল আদালত।  ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিন জনের জামিনে মেলে।  

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চিনে নিন জঙ্গলমহলের মুখ মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর