Loading live market data...
Loading active stocks...
Connecting...

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী Kriti Sanon। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির বাজেট কমাতে গেলে প্রথমেই নায়িকাদের পারিশ্রমিক কমানোর চেষ্টা করা হয়। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করে বলেও মন্তব্য করেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

২০১৪ সালে তেলুগু ছবি 1: Nenokkadine দিয়ে অভিনয়জগতে পা রাখেন কৃতি শ্যানন। একই বছরে Tiger Shroff-এর বিপরীতে Heropanti ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। বর্তমানে তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক ও উদ্যোক্তাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলাখুলি কথা বলেন কৃতি। তিনি জানান, “টাকার বিষয় নিয়ে লড়াই করতে হয়েছে। প্রযোজকদের বাজেট কমাতে হলে প্রায়শই নায়িকাদের পারিশ্রমিক নিয়েই দর কষাকষি করা হয়, যদিও ছবির বড় অংশের বাজেট চলে যায় নায়কেদের পিছনে।”শুধু পারিশ্রমিক নয়, ইন্ডাস্ট্রিতে এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা রয়ে গিয়েছে বলেও দাবি অভিনেত্রীর। তাঁর কথায়, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে পিতৃতন্ত্র এখনও গভীরভাবে রয়েছে। সমতার জন্য আমাদের এখনও অনেক কিছু বদলাতে হবে। শুটিং সেটেও ছোট ছোট বিষয়ে সেটা বোঝা যায়। অনেক সময় দেখা যায়, পুরুষ অভিনেতাকে অপেক্ষা করাতে না হয়, তাই আগে দেখা হচ্ছে নায়িকা প্রস্তুত কি না।”

কেরিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কৃতি। তিনি বলেন, “শুরুর দিকে নিজের কথা সবসময় বলতে পারতাম না। এমনও হয়েছে, আমার সহ-অভিনেতা সিনিয়র না হওয়া সত্ত্বেও ভালো গাড়ি পেয়েছেন। বিষয়টা গাড়ির নয়, সমান সম্মানের।” কেরিয়ারের উত্থান-পতন নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, Mimi তাঁর কেরিয়ারের অন্যতম বড় মোড়। কোভিড পরিস্থিতির মধ্যে মুক্তি পাওয়া এই ছবি তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। তবে Mimi-র আগে হতাশার সময়ও কাটাতে হয়েছে তাঁকে। কৃতি বলেন, “আমি জানতাম আরও ভালো কাজ করতে পারি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এমন অনেক চরিত্র ছিল, যেগুলোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত স্টার কিডদের কাছে চলে গিয়েছে।”

আরও পড়ুন: ‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিল্মি পরিবার থেকে না আসার কঠিন বাস্তবতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর কথায়, “যখন আপনি ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, তখন অনেক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। আমি প্রতিটা সুযোগ নিজের চেষ্টায় অর্জন করেছি।”অন্যদিকে কাজের ক্ষেত্রে বর্তমানে পরিচালক Homi Adajania-র Cocktail 2 ছবির প্রস্তুতি নিচ্ছেন কৃতি। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রশ্মিকা মান্দান্না ও শাহিদ কাপুর। আগামী ১৯ জুন ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

পদ্মফুলে ভোট দেওয়ায় বিজেপি কর্মীর মাথায় কাটারির কোপ , মহিলাদের শ্লীলতাহানি

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

‘বাবা হিসেবে গর্বিত’, শুভেন্দুর শপথ গ্রহণের পরে বললেন শিশির অধিকারী

মুঘল সাম্রাজ্যের পতন হল বাংলায়, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অর্জুনের

বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন