দিওয়ালির উপহার হিসেবে কর্মীদের মারুতি থেকে মার্সিডিজ উপহার দিচ্ছে চেন্নাইয়ের সংস্থা

এবার দিওয়ালি চেন্নাইয়ের টিম ডিটেইলিং সলিউশন ফার্মের কিছু কর্মচারীদের কাছে বিশেষ হতে চলেছে। কারণ দিওয়ালির আগেই এক্কেবারে হাইফাই উপহার পেলেন এই ফার্মের ১০৫ জন কর্মচারী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিওয়ালির আগেই এক্কেবারে হাইফাই বোনাস মিলল চেন্নাইয়ের একটি ফার্মের কিছু কর্মচারীর। আসলে গোটা বছর কাজের পর নবরাত্রি এবং দুর্গাপুজোর সময় সকল ছোট-বড় বেসরকারি কর্মসংস্থান গুলিতে বোনাস দেওয়া হয় অর্থাৎ বেতনের সঙ্গে বাড়তি কিছু টাকা। কেউ কেউ অন্যরকম উপহারও দেয়। সারা বছর এই বোনাসের জন্যেই অপেক্ষা করে থাকেন সংস্থার কর্মচারীরা। তাই কোম্পানির তরফ থেকে কর্মচারীদের বোনাস দেওয়া হয়। তবে এবার দিওয়ালির আগেই বোনাস হিসেবে একেবারে হাইফাই উপহার পেলেন চেন্নাইয়ের টিম ডিটেইলিং সলিউশন ফার্মের ১০৫ জন কর্মচারী। তাঁদের কর্মদক্ষতার জন্যে দুর্দান্ত উপহার দেওয়া হল কোম্পানির তরফ থেকে। সাধারণত দিওয়ালি মানেই আলোর উৎসব, বাঙালিদের কাছ কালী পুজো অর্থাৎ দীপাবলি এবং গোটা দেশের কাছে দিওয়ালি। এ সময়টা আলোর উৎসবে মেতে ওঠেন গোটা দেশ। দিওয়ালি নামটা শুনলেই সবার আগে মাথায় আসে ধনতেরাস। অর্থাৎ কথিত আছে যে, ধনতেরাসের সময় কোনও সোনা-রূপোর গহনা, বা নতুন কিছু কিনলে সংসারে সুখ-শান্তি ফুলে ফেঁপে ওঠে। তবে এবার দিওয়ালি চেন্নাইয়ের টিম ডিটেইলিং সলিউশন ফার্মের কিছু কর্মচারীদের কাছে বিশেষ হতে চলেছে। কারণ দিওয়ালির আগেই এক্কেবারে হাইফাই উপহার পেলেন এই ফার্মের ১০৫ জন কর্মচারী।

তাঁদের কাজের অসামান্য অবদানের জন্যে, কোম্পানির তরফ থেকে প্রায় ৩.৫ কোটির মারুতি মার্সিডিজ গাড়ি এবং বাইক উপহার দেওয়া হয়েছে কর্মচারীদের। যা কিনা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। চেন্নাইয়ের স্ট্রাকচারাল ডিজাইন কোম্পানি আয়ুধা পূজার জন্য তাদের কর্মীদের ৩.৫ কোটি টাকার গাড়ি এবং বাইক উপহার দিয়েছে। প্রসঙ্গত, টিম ডিটেইলিং সলিউশন ফার্মটি তাঁদের প্রায় ৩০ জন দুর্দান্ত কর্মক্ষমতাসম্পন্ন কর্মচারীকে ইনোভা, এক্সটার, ক্রেটা, i20, মার্সিডিজ বেঞ্জ, ব্রেজা এবং এরটিগার মতো গাড়ি উপহার দিয়েছে। যদিও দিওয়ালি একমাত্র কারণ নয়, এই বিষয়ে কোম্পানির মালিক, শ্রীধর কানন জানিয়েছেন, তাঁদের কোম্পানিতে ‘আয়ুধা পূজা’ উদযাপনের দিন প্রতিবছরই কর্মচারীদের দামী উপহার দেওয়া হয়। দক্ষিণ-ভারতীয় এই উৎসবটি দশেরার আগে নবরাত্রির নবম দিনে পড়ে। তাই এই পুজো উপলক্ষে এই সংস্থা তাঁর কিছু প্রবীণ কর্মচারীকে উপহার হিসাবে ২৮ টি মারুতি মার্সিডিজ গাড়ি এবং ২৯ টি স্কুটার দেন।

যারা নয় বছরেরও বেশি সময় ধরে কোম্পানির সঙ্গে যুক্ত তাদের গাড়ি উপহার দেওয়া হয়, এবং যারা সাত বছরের বেশি সময় ধরে কাজ করছে তাদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে টু-হুইলার উপহার দেওয়া হয়। সবথেকে বড় আশ্চর্যজনক বিষয় হল, কানন কর্মচারী এবং তাদের পরিবারকে ইসিআর-এ ব্যক্তিগত সম্পত্তিতে আমন্ত্রণ জানান এবং তারপরে তাদের যানবাহন উপহার দেন। কোম্পানির মালিকের মতে, কোম্পানিটি ২০০৫ সালে মাত্র চারজন কর্মী নিয়ে শুরু হয়েছিল। আর এখন এই কোম্পানির দুই সাইটে প্রায় ১৮০ জন কর্মী রয়েছে। তিনি বলেন, “এখনও পর্যন্ত আমরা ৩০ জন কর্মীকে গাড়ি এবং ৭৪ জন কর্মীকে টু-হুইলার উপহার দিয়েছি। এখানে যারা কাজ করছেন তারা সবাই গ্রামীণ পটভূমি থেকে এসেছেন। তাদের জন্যে আমাদের কোম্পানি উন্নত হয়েছে। তাই আমরা তাদের বাইক এবং গাড়ি দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে চাই। তারা বেশ কয়েক বছর ধরে আমার সঙ্গে যুক্ত। আমাদের কর্মচারীদের তাদের বিবাহের সময় ৫০,০০০ টাকা দিয়ে সহায়তা করা হয়, যা এই বছর থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
এটি তাদের জন্য একটি বিস্ময় ছিল এবং আমরা ২৮ জন কর্মচারীর জন্য বাজেট রূপান্তর করেছি। তারা সকলেই গর্বিত কারণ তাদের কাজের প্রশংসা করা হয়েছে।”

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের