আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিতরকণিকা অভয়ারণ্যের ৩০০ কিমি ব্যাসেই তাণ্ডব চালাবে ‘ডানা’

Courtesy - Windy and IMD

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মৌসম ভবন(Mousam Bhawan) সূত্রে গতকালই জানা গিয়েছিল ওড়িশার(Odisha) পারাদ্বীপের(Paradwip) কাছেই ল্যান্ডফল(Landfall) করতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডানা’। সেই পূর্বাভাস বজায় রেখেই মঙ্গলবার সকালে জানা গিয়েছে, পারাদ্বীপের থেকে আরও কিছু উত্তরে এগিয়ে ভিতরকণিকা অভয়ারণ্যের(Bhitrankanika Sanctuary) মধ্যে দিয়েই স্থলভাগে ঢুকে পড়তে চলেছে ‘ডানা’(Cyclone Dana)। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে থাকা মাঝরাতে হবে সেই ল্যান্ডফল। শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ের স্থলভাগে ঢুকে পড়া সম্পন্ন হবে। ল্যান্ডফলের সময় ‘ডানা’র গতিবেগ হবে ঘন্টায় ১৪০কিমি থেকে ১৫০কিমি। তবে ভিতরকণিকা অভয়ারণ্যের ম্যানগ্রোভ গাছের উপস্থিতির জেরে স্থলভাগে আছড়ে পড়ার সময় থেকেই দ্রুত শক্তিক্ষয় হতে শুরু হবে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের। শুক্রবার দুপুরের মধ্যেই তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। তবে এই ঘূর্ণিঝড়ের দরুণ প্রবল বৃষ্টিপাতের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ(South Bengal)। আর তার দরুণ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের একটা বড় অংশই নতুন করে বন্যার(Flood) মুখে পড়তে পারে বলে মৌসম ভবন থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন, ‘ডানা’র ঝাপ্টায় তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা, সতর্কতা জারি ৩ জেলার ১৪টি ব্লকে

সমুদ্রের ধারে ম্যানগ্রোভ অরণ্য থাকলে তা কার্যত ঘূর্ণিঝড়ের সময় বা সাগরের বুকে তীব্র জলোচ্ছ্বাসের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এই কারণেই দুই ২৪ পরগনা সহ কলকাতার ক্ষেত্রে একটা বড়সড় নিরাপত্তার প্রাকৃতিক ঢাল হল সুন্দরবন। ওড়িশার ক্ষেত্রে ভিতরকণিকা অভয়ারণ্য কিন্তু ততটা বড় ঢাল হয়ে উঠতে পারেনি। তবে ‘ডানা’র ল্যান্ডফল ভিতরকণিকার মধ্যে হলে উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাস কিছুটা হলেও কম হবে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয়ও দ্রুত ঘটবে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ভিতরকণিকাকে কেন্দ্র করে তার ৩০০কিমি ব্যাসের মধ্যেকার এলাকাতেই সব থেকে বেশি তাণ্ডব চালাবে ‘ডানা’। সেই হিসাবে বাংলার বুকে ঝড়ের দরুণ খুব বেশি কিছু ক্ষয়ক্ষতি হবে না। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলার উপকূলবর্তী এলাকায় তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে এই দুইদিন দক্ষিণবঙ্গের ১০টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। সেই কারণেই দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায় মৌসম ভবন লাল সতর্কতা এবং কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন, ‘ডানা’র মোকাবিলায় কোমর বাঁধছে কলকাতা, তড়িদাহত হয়ে প্রাণহানী ঠেকাতে বাড়তি সতর্কতা

এরই পাশাপাশি মৌসম ভবনের দাবি, অতি বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়া ও কংসাবতী, নিম্ন দামোদর অববাহিকা এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি টিম বাংলায় পাঠানো হচ্ছে। ১১টি টিম যাচ্ছে ওড়িশায়। ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তা করার জন্য কেন্দ্রের তরফে প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকে। আবার এ রাজ্যের শীর্ষ প্রশাসন স্তর থেকে জেলা প্রশাসনগুলিকে সম্ভাব্য দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো ও মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কৃষি দফতর বিশেষ সতর্কবার্তা জারি করেছে চাষিদের জন্য। দক্ষিণবঙ্গের  যেসব ‌জায়গায় ধান ৮০ শতাংশ পেকে গিয়েছে, দ্রুত তা কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সব্জি, ফলের জমিতে জমা জল বার করার জন্য ব্যবস্থা রাখা এবং ঝোড়ো হাওয়া থেকে বাঁচাতে মাচা বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সুন্দরবনের দ্বীপাঞ্চল বেশ কিছু জায়গায় নদী বাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল যার মেরামতি চলছে দ্রুতগতিতে। তারপরও বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে নদী বাঁধের অবস্থা খুব একটা ভালো নয়। সেই সব জায়গায় বাড়তি নজর রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ