Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৫ সালেই বাজারে আসছে বিশ্বের প্রথম Tri-Fold স্মার্টফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের মন জয় করতে প্রতি মুহুর্তেই স্মার্টফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রযুক্তি সংস্থাগুলি। আর নিত্যনতুন নকশা ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইল ফোন নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের দরবারে। এবার বিশ্বের নামী প্রযুক্তি সংস্থা Samsung শিগগিরই  তার ফোল্ডেবল ডিভাইসের লাইনআপে একটি নতুন সংযোজন আনতে চলেছে। গ্রাহকদের হাতে তুলে দিতে চলেছে তিন ভাঁজের স্মার্টফোন (Tri-Fold Smartphone)। সম্ভবত আগামী বছর অর্থা‍ৎ 2025 সালে ওই নয়া মডেল লঞ্চ হতে পারে। এই ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এর screen দু’বার ফোল্ড হতে পারবে, ফলে বহুমুখী ব্যবহারের জন্য উপযোগী হবে এই স্মার্টফোন। প্রয়োজনীয় ডেভেলপমেন্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তবে শেষ সিদ্ধান্ত Samsung মোবাইল eXperience (MX) ডিভিশনের প্রধান TM Roh-র উপর নির্ভর করছে।

বিশ্বের প্রথম Tri-Fold ডিভাইস?

Huawei Mate XT একমাত্র ট্রাই-ফোল্ড স্মার্টফোন, যা শুধুমাত্র চিনের বাজারে সীমাবদ্ধ। যদি Samsung বিশ্বব্যাপী এই মডেলটি লঞ্চ করে, তবে এটি হতে পারে প্রথম Global Tri-Fold স্মার্টফোন। ডিভাইসটি ট্যাবলেট আকারের স্ক্রিনকে একটি কমপ্যাক্ট ফোনে রূপান্তর করতে পারবে, যা বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক।

কী থাকছে এই ডিভাইসে?

স্মার্টফোনটির নির্দিষ্ট স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি, তবে বিভিন্ন পেটেন্ট ইঙ্গিত দেয় যে এটি অত্যাধুনিক হিঞ্জ মেকানিজম এবং উন্নত সেন্সর নিয়ে আসবে। Samsung-এর আগের ফোল্ডেবল ফোনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, এই প্রিমিয়াম ডিভাইসে সম্ভবত ব্যবহার করা হবে Snapdragon 8 Elite প্রসেসর।

Snapdragon 8 Elite-এ 40% উন্নত GPU পারফরম্যান্স এবং 35% উন্নত Ray-tracing ক্ষমতা রয়েছে, যা আগের Snapdragon 8 Gen 3 প্রসেসরের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডেশন। একইসঙ্গে 44% বেশি Power efficiency এই চিপসেটকে গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ করে তুলবে। উন্নত AI ফিচার নিশ্চিত করতে এর NPU 45% আপগ্রেড করা হয়েছে।

ক্যামেরা কেমন হতে পারে?

Tri-Fold ডিভাইসটি Galaxy Z Fold 6-এর তুলনায় পাতলা হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বড় ক্যামেরা সেন্সরের সুযোগ কম। তবে, Galaxy Z Fold 6-এর মতোই 50 MP প্রাইমারি সেন্সর, 10 MP টেলিফটো ও 12 MP আলট্রাওয়াইড ক্যামেরা সেটআপ এই ফোনে থাকতে পারে।

Samsung-এর এই নতুন Tri-Fold স্মার্টফোনটি গেমিং, মাল্টিটাস্কিং এবং ফোল্ডিং প্রযুক্তির এক অভিনব সমাধান হতে চলেছে, যা গ্রাহকদের জন্য নিয়ে আসবে এক নতুন অভিজ্ঞতা।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়