চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন ষড়যন্ত্র! আচমকাই হিন্দু শাখা খুলল বাংলাদেশের জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নিধন যজ্ঞের অন্যতম হোতা হিসাবেই পরিচিত বাংলাদেশ জামায়াত ইসলামী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বেছে বেছে র্তকালীন পূর্ব পাকিস্তানের হিন্দুদের ‘জবাই’ করেছিল জামায়াত ইসলামীর কসাই বাহিনী হিসাবে পরিচিত ‘আল বদর’, ‘আল শামস’ ও ‘রাজাকার’-এর সদস্যরা। হিন্দু মেয়েদের ধরে ধরে ধর্ষণ করেছিল। স্বাধীন বাংলাদেশেও অব্যাহত রেখেছিল সেই ট্র্যাডিশন। এমনকি সম্প্রতি শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও বাংলাদেশ জুড়ে হিন্দু নির্যাতন ও নিপীড়নে নেতৃত্ব দিয়েছিল জামায়াতের সন্ত্রাসীরা। এবার সেই কট্টর মুসলিমবাদী দলই খুলেছে সংগঠনের হিন্দু শাখা। আর যা শোরগোল ফেলে দিয়েছে। অনেক নেটা নাগরিক কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছেন, ‘এ তো বিড়ালের মাছে অরুচির মতো ঘটনা। আচমকা জামায়াত নেতাদের হল টা কী?’

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রংপুরের পীরগাছায় জামায়াত ইসলামীর উপজেলা কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। ওই মত বিনিময় সভায় হাজির ছিলেন জামায়াতের সদর ইউনিয়ন শাখার আমির আবদুর জব্বার। সভা শেষে আচমকাই তিনি সংগঠনের হিন্দু শাখা তৈরির ঘোষণা করেন। ওই হিন্দু শাখার সভাপতি হিসাবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ভবেশচন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক হিসাবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসের নাম ঘোষণা করেন। আর ওই ঘোষণা শুনে উপস্থিত সবাই মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন।

কট্টর হিন্দু বিদ্বেষী হিসাবে পরিচিত জামায়াত ইসলামীর হিন্দু শাখা গঠনের খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জামায়াত ইসলামীর এমন পদক্ষেপকে ভণ্ডামি বলেই আখ্যায়িত করেছেন নেটা নাগরিকরা। আলিম উর রহিম নামে এক নেটা নাগরিক লিখেছেন, ‘দলের নাম “জামায়াতে ইসলামী”। নিচ্ছে হিন্দু। জনগণকে তারা বোকা ভাবে? এসব হঠাৎ কেন করছে? এখন কি এই দলের নাম “জামায়াতে হিন্দু” হয়ে যাবে? গদি পাওয়ার জন্য জামায়াত সবই করতে পারে।’ সেন্স অনলাইন টিউটরস নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্টে বলা হয়েছে, ‘জামাত এবার হিন্দুদের কাছে বেহেশত বিক্রির ব্যবসা শুরু করেছে। জ্ঞানীরা অবগত আছেন যে রেনেসার পূর্বে ইউরোপের পাদ্রীরা অর্থের বিনিময়ে বেহেশত বিক্রি করত। আমাদের দেশের জামাত-শিবির সেই ব্যবসা বহাল রেখেছে।’ 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ