দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন ভিনিসিয়ুস

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ব্যালন ডি’অর(Ballon d’Or 2024) শিরোপা ছিনিয়ে নিয়েছেন স্প্যানিশ ফুটবলার রদ্রি(Rodrigo Harnandez Cascante)। এরপর থেকেই নানান মহলে এই নিয়ে উঠছে প্রশ্ন। ফুটবলপ্রেমীদের একাংশ এই সিদ্ধান্তে খুশি হলেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রের(Vinicius Junior) ভক্তরা। তাঁদের দাবি, চলতি বছর এই পুরস্কারের একমাত্র দাবিদার ছিলেন ভিনিসিয়ুস অথচ পুরষ্কার উঠল রদ্রির হাতে। চলতি মরশুমে রদ্রির দুর্ধর্ষ পারফর্মেন্স নিয়ে কোনও সন্দেহ নেই যে তিনি এই পুরস্কারের দাবিদার হতে পারেন না তবু ভিনিসিয়ুসের হাতেই এই পুরস্কার ওঠা উচিৎ ছিল, দাবি তাঁর ভক্তদের।

আরও পড়ুনঃ দীপাবলির মরশুমে বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ফিচার্সের এই স্মার্টফোনগুলি

বিতর্ক জোরালো হয়েছে আরও একটি কারণে। এদিন পুরষ্কার ঘোষণার কিছুক্ষণ আগেই এই তথ্য ফাঁস হয়ে গিয়েছিল যে ভিনিসিয়ুস নয়, এবার ব্যালন ডি’অর পাচ্ছেন রদ্রি। কিন্তু পুরষ্কার ঘোষণা হওয়ার আগেই এই তথ্য ছড়িয়ে পড়ল কিভাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে কি সবটাই পূর্বপরিকল্পিত? এই প্রশ্নের পালটা জবাব দিতে ছাড়েননি রদ্রির ভক্তরা, তাঁদের দাবি চলতি মরশুমে রদ্রি নিজের সবচেয়ে সেরা পারফর্মেন্স দিয়েছেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ফলে এই পুরষ্কার তাঁরই প্রাপ্য।

আরও পড়ুনঃ ভিনিসিয়ুসকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতলেন রদ্রি

ব্যালন ডি’অর নিয়ে নেটিজেনরা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ ভিনিসিয়ুস জুনিয়র। ব্যালন ডি’অর না জিততে পারায় তাঁর প্রতিক্রিয়া কি তা জানতে উৎসুক ছিলেন সকলেই। ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও তিনি নিজে নীরব ছিলেন। অবশেষে সমাজ মাধ্যম X-এ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ফুটবলার জানান, ‘আমায় ব্যালন ডি’অর জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো পারফরমেন্স করতে হবে। তাঁরা তো আমাকে পুরস্কার দিতে প্রস্তুতই নয়।’ ভিনিসিয়ুসের এদিনের পোস্টে ঝরে পড়েছে একরাশ হতাশা। পোস্টের কমেন্ট বক্সে তাঁর ভক্তরা অবশ্য লিখেছেন, ‘তুমিই আমাদের কাছে রিয়েল হিরো।’

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ