জাদেজার ঘূর্ণিতে ২৩৫ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিয়ম রক্ষার টেস্টে বল হাতে জ্বলে উঠলেন ভারতের বোলাররা। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ও ওয়াশিংটন সুন্দরের আগুন ঝরা বোলিংয়ে তৃতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ২৩৫ রানে গুটিয়ে গেল কিউইরা। উইল ইয়ং ও ড্যারেল মিচেল ছাড়া আর কোনও কিউই ব্যাটার বড় রানের ইনিংস খেলতে পারেননি।

শুক্রবার (১ নভেম্বরে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরা হয়ে দাঁড়ায়। চতুর্থ ওভারেই ধাক্কা খায় সফরকারীরা। ৪ রান করে ফেরেন ডেভন কনওয়ে। অধিনায়ক ল্যাথাম ও উইল ইয়ং তৃতীয় উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিউই অধিনায়ককে (২৮) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। রাচিন রবীন্দ্রও (৫) ব্যর্থ হন। চতুর্থ উইকেটে ইয়ং ও ড্যারিল মিচেল জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে বাঁধার পাহাড় হয়ে দাঁড়ান। সাবলীলভাবেই খেলছিলেন দুজনে। বল করতে এসে একই ওভারে কিউই শিবিরে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বলে  ইয়ংকে (৭১) ফিরিয়ে জুটি ভাঙেন। পঞ্চম বলে টম ব্লান্ডেলকে শূন্য রানে ফেরান।

এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ্স (১৭), ইশ সোধি (৭) ও ম্যাট হেনরিকে (০) ফেরান জাদেজা। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে থাকেন ড্যারিল মিচেল। একা কুম্ভ হয়ে বেশ খানিকক্ষণ লড়াই করেন তিনি। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বলে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ৮২ রান করেন। আজাজ পটেলকে (৭) ফিরিয়ে কিউইদের ইনিংস গুটিয়ে দেন সুন্দর। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৬৫ রানে ৫টি এবং ৮১ রানে চার উইকেট নিয়েছেন।

 

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ