আদৃতের সঙ্গে সৌমিতৃষাকেই মানায়, ‘মিত্তির বাড়ি’র প্রোমো প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে

দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, জি বাংলার নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'-র মাধ্যমে ফের ছোট পর্দায় কামব্যাক করছেন আদৃত রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-র মাধ্যমে ফের ছোট পর্দায় কামব্যাক করছেন আদৃত রায়। জি বাংলার পপুলার ধারাবাহিক ‘মিঠাই’ শেষ হওয়ার পরে আর কোনও ধারাবাহিকে বা ছবিতে দেখা যায়নি আদৃতকে। মাঝে বিয়ে করলেন তিনি। তবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে তাঁর রসায়ন রীতিমতো নজর কেড়েছিল সবার। টিআরপিতেও শীর্ষ পজিশনে ছিল মিঠাই। তবে বছর দুয়েক আগেই শেষ হয়েছে ধারাবাহিক। এদিকে ২০২৪-র শুরু থেকেই একের পর এক নতুন বাংলা ধারাবাহিক আসছে। এবার সে তালিকায় যোগ হচ্ছে জি বাংলার নতুন মেগা ‘মিত্তির বাড়ি’-র নাম।

এই সিরিয়ালের মাধ্যমেই বছর দেড়েক পরে ফের ছোট পর্দায় ফিরছেন আদৃত রায়। তবে এবার আদৃতের নায়িকা পারিজাত চৌধুরী। যাঁকে ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল। কালী পুজোর দিন প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। আগেই জানা গিয়েছিল, কলকাতার এক পুরনো পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মিত্তির বাড়ি’। যা দেখে হারিয়ে যাওয়া বনেদি বাড়ির একসঙ্গে থাকার সেই আবেগ ফিরবে। সিরিয়ালে অভিনয় করছেন টেলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। রয়েছেন শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদার। সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে, পৈত্রিক বাড়ি বাঁচাতে মিত্তিরদের নাতি (আদৃত) তার বাবার বিরুদ্ধে আইনী লড়াইয়ে সামিল হবে। তার পাশে রয়েছে দাদু- ঠাকুমার আশ্রিতা মেয়েটি (পারিজাত)। তিনি গল্পের নায়িকা, নাম তাঁর জোনাকি। সেইই মিত্তির বাড়ির আলগা হয়ে যাওয়া পরিবার এক করবে। সেই নিয়েই এগোবে মিত্তির বাড়ির গল্প। তবে কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক, কোন স্লটে দেখা যাবে, এখনও জানা যায়নি।

এদিকে নতুন ধারাবাহিকের প্রথম ঝলক পেয়েই ‘মিঠাই’ দর্শকরা চটেছেন। তাঁরা আদৃতের সঙ্গে সৌমিতৃষাকেই দেখতে চাইছেন। তবে আদৃতের কিছু সংলাপ শুনে বোঝা যাচ্ছে, এই ধারাবাহিকেও তিনি রাগি মেজাজি। বহু নেটিজেন পারিজাতের সঙ্গে তুলনা করছেন সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ পর্দার মিঠাইয়ের সঙ্গে। এদিকে নতুন মেগা আসার খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে আদৃত লিখেছেন, “…শিরদাঁড়া সোজা রাখতে হয়। আমার জন্য আরেকটি চরিত্র তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ রাখি ম্যাম! টেলিভিশনের জগতে ফিরে আসার জন্য আপনার হাত ধরার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। আমার ফিরে আসার একমাত্র কারণ হল বঙ্গললনারা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছেন। আমাকে আপনাদের মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ!”

 

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ