অবশেষে ক্লিনচিট পেলেন মালদহের দুই পুলিশ সাব-ইন্সপেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ক্লিনচিট পেলেন ‘দুর্নীতিগ্রস্থ’অভিযোগে সাসপেন্ড মালদহের  কালিয়াচক থানার দুই পুলিশ সাব-ইন্সপেক্টর সৌমজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাস। দুর্নীতির পাশাপাশি ওই দুই পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও ছিল।

গত ২২আগষ্ট কোটি টাকা ঘুষ নিয়ে এক মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া এই অভিযোগের ভিত্তিতে তাঁদের দুজনকেই সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মালদার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন)অনিষ সরকার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেন। কিন্তু একমাসের বেশী সময় ধরে চলা এই তদন্তে  ওই দুই অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায় নি। শুধু তাই নয়, কর্তব্যের গাফিলতির যে অভিযোগ উঠেছিল তারও কোনও প্রমান মেলেনি।

বিভাগীয় তদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে, মাদক কারবারিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি। ওই মাদক কারবারিকে মালদার পাশের জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার একটি কেসের সূত্রে কালিয়াচক থেকেই গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছিল। আরও জানা যায় যে, ওই দিন জঙ্গিপুর ও মালদা জেলার বিশেষ পুলিশ দল ওই মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তাঁকে মালদা থেকে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

সুত্রের মাধ্যমে জানা গিয়েছে, জেরার সময় ওই মাদক কারবারি জানিয়েছে ২০১৪ সাল থেকে সে মাদক ব্যবসার সাথে যুক্ত। শিলিগুড়ি থেকে কলকাতার মতো বড় শহরগুলিতে সে মাদক সরবরাহ করে। তার নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি মাদক পাচারের মামলাও আছে। কিন্ত কোনোদিনও সে পুলিশের হাতে ধরা পড়ে নি। বিভাগীয় তদন্তের রিপোর্টের ভিত্তিতে এই দুই পুলিশ আধিকারিককে পুনরায় কালিয়াচক ও মালদার সদর থানা ইংরেজ বাজারে নিয়োগ করা হয়েছে।

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের