KKR-এ জায়গা না পেয়ে চূড়ান্ত হতাশ ভেঙ্কটেশ আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: গত IPL সিজনে বিজয়ীর শিরোপা জিতেছিল টিম KKR। কলকাতা নাইট রাইডার্সের এই জয়ের পিছনে প্রতিটি ক্রিকেটারের ভূমিকা ছিল অনবদ্য, যে কারণে ট্রফি জেতার পর খোদ শাহরুখ খান বলেছিলেন, ‘আমি চাই এই টিমটাই আগামীদিনে বজায় থাকুক’। কিন্তু IPL-এর নিয়ম অনুযায়ী বিজয়ী দলকে গত সিজনের বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়। হাতে গোনা কয়েক জনকেই টিমে রাখতে পারে বিজয়ী দল। সেই অসুবিধার কারণেই আগামী IPL-এর জন্য টিম নির্বাচনের সময় একাধিক তারকা প্লেয়ারকে বাদ দিতে বাধ্য হয়েছে KKR।

আরও পড়ুনঃ অমিত শাহের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, কানাডার দূতকে তলব বিদেশ মন্ত্রকের

আগামী সিজনে মিচেল স্টার্ক , নীতীশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়দের দেখা যাবে না KKR-এর টিমে। সেই কারণেই কার্যত হতাশ হয়ে পড়েছেন দক্ষিণী খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার। কারণ ২০২১ সাল থেকেই একটানা এই টিমের সঙ্গে যুক্ত থেকেছেন ভেঙ্কি। এতদিনের বন্ডিং একটা পরিবারের রূপ নিয়েছে বলেও দাবি করেন তিনি। এই টিমের জন্য এতখানি আবেগ রয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই কলকাতা নাইট রাইডার্সের টিমে যুক্ত না হতে পেরে অশ্রুতে ভিজে গিয়েছে ভেঙ্কি আইয়ারের দুই চোখ।

আরও পড়ুনঃ জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

প্রসঙ্গত উল্লেখ্য, গত সিজনে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারের পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। দুই আইয়ারের যুগলবন্দী ভাঙা কষ্টসাধ্য হয়ে উঠত বোলারদের জন্য। বিশেষত ভেঙ্কটেশ আইপিএল ২০২৪-এ একটি দুর্দান্ত পারফর্মেন্স করেছেন, চারটি অর্ধশতক হাঁকিয়েছেন এবং ১৫৮.৮০ স্ট্রাইক রেটে ৩৭০ রান করেছেন। এত ভালো খেলার পর ভেঙ্কি আশা করেছিলেন টিম হয়তো তাঁকে বাদ দেবে না। কিন্তু শেষ মুহূর্তে দলের সিদ্ধান্তে মুষড়ে পড়েছেন এই প্লেয়ার। এরপরেও ভেঙ্কটেশের বক্তব্য, ‘KKR আমাকে বড় সাফল্য দিয়েছে, তা কোনওদিন ভুলব না’। দলে জায়গা না পেয়ে হতাশ হলেও দলের প্রতি কোনও ক্ষোভ নেই তাঁর।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের