দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রায় দিল আইসিসি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলেছে ভারত। কিন্তু ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের সেই ম্যাচের বেশির ভাগ সময় ভেসে গিয়েছিল বৃষ্টিতে।বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা সর্বদা শিরোনামে ছিল। এবার রায় এল আইসিসি থেকে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার রায় এলো আইসিসি থেকে। তবে এই মাঠের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের নামের পাশে।

ওই ম্যাচে কানপুরের পিচকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।ছেলে ও মেয়েদের ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডের রেটিংয়ের হালনাগাদ বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের পিচ ও আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি।

এদিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজে বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ের পিচ পেয়েছে ‘সন্তোষজনক’ রেটিং।

ম্যাচ শুরুর প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। যদিও ম্যাচের তৃতীয় দিনে খেলার জন্য বরাদ্দ সময়ে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি সময় খেলা না হলেও ম্যাচটিতে ৭ উইকেটে জেতে ভারত।প্রথম ইনিংসে বাংলাদেশকে তারা অলআউট করে দেয় ২৩৩ রানে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৪৬ রান।ভারত টি–টোয়েন্টির গতিতে ব্যাটিং করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান পেরিয়ে যায় ভারত।

উল্লেখ্য, পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ