ভরদুপুরে মেট্রোর লাইনে ঝাঁপ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির(Suicide Attempt)। এবারের ঘটনাস্থল শোভাবাজার সুতানুটি(Sovabazar Sutanuti)। এদিন দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হলেও ব্যাহত হয় স্বাভাবিক মেট্রো চলাচল(Metro Service)। ব্যস্ত দুপুরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বিকল্প পথে নিজের গন্তব্যে পৌঁছতে হয়েছে অনেককেই। যদিও এই ঘটনা নতুন নয় তবু এদিন ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তবে মেট্রো কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা বেজে ৩৬ নাগাদ মেট্রোটি দমদম ছাড়ে এবং ১২টা বেজে ৪৫ মিনিট নাগাদ ওই মেট্রো এসে পৌঁছয় শোভাবাজার স্টেশনে। তবে ট্রেন স্টেশনে ঢোকার আগের মুহূর্তেই লাইনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করতে লাইনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদিও এদিন বিঘ্নিত হল স্বাভাবিক যাত্রী পরিষেবা। দমদম থেকে সেন্ট্রাল অবধি মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়েছে বেশ কিছুক্ষণ। দুপুর ১টা ২৭ নাগাদ ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ গুটখা-তামাক ছাড়লেই গ্রামে ফের মিলবে বিদ্যু‍ৎ, তালিবানি নিদান বিজেপি বিধায়কের

এদিন ভোগান্তির শিকার হওয়া এক নিত্যযাত্রী বলেন, অবিলম্বে ব্লু লাইন মেট্রোয় অটোমেটিক সেফটি গেট লাগানো দরকার নাহলে এই ধরণের ঘটনা ঘটতেই থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার নবনির্মিত মেট্রো রুট গুলির প্রতিটি স্টেশনে রয়েছে অটোমেটিক সেফটি গেট। শুধুমাত্র মেট্রো এলেই এই গেট খুলে যায় ফলে কোনওভাবেই আত্মহত্যার ঘটনা ঘটা সম্ভব নয়। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি মেট্রো রুটে সেফটি গেট না থাকার কারণেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ নিত্যযাত্রীদের।

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি