মা বাবার সঙ্গে মলদ্বীপ সফরে ‘রাজপুত্র’

ছেলে দৌড়ে বেরাচ্ছে আর তার সঙ্গে ছুটছেন মা শুভশ্রীও। আর সেই মুহূর্তি ক্যামেরাবন্দি না করে পারলেন না বাবা ও পরিচালক রাজ চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোট্ট ইউভানের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাজ ও শুভশ্রী। মঙ্গলবারেও তার অন্যথা হল না। সদ্য মা বাবার সঙ্গে পুরীসফর সেরেছে ইউভান। সমুদ্রতটে টলমল পায়ে তাকে দেখা গিয়েছিল বিস্ময় বালকের মত হাঁটতে। একরত্তি ছেলের সমস্ত কর্মকাণ্ডেই দোসর মা বাবা। অর্থাৎ রাজ শুভশ্রী। সোশাল মিডিয়ায় ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন তাঁরা । ফলে তাঁদের জনপ্রিয়তার মতই ইউভানের জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। এবার মা বাবার সঙ্গে বিদেশ ভ্রমণে গেল ইউভান। মঙ্গলবার বিমানে ওঠার আগে বিমানবন্দরের মুহূর্তে খোলা চত্বরে ইউভানের দাপিয়ে বেড়ানোর ছবি এল প্রকাশ্যে। এক কথায় বলা যায় সংসার, সন্তান ও কর্মক্ষেত্র সমান তালে সামলাচ্ছেন শুভশ্রী। এখানেও তার অন্যথা হয়নি। ছেলে দৌড়ে বেরাচ্ছে আর তার সঙ্গে ছুটছেন মা শুভশ্রীও। আর সেই মুহূর্তি ক্যামেরাবন্দি না করে পারলেন না বাবা ও পরিচালক রাজ চক্রবর্তী। এদিন শুভশ্রী ও তাঁর ছেলে ইউভানের পরনে ছিল ম্যাচিং পোশাক। নিজের পোশাকের সঙ্গেই মিলিয়ে কালো রঙের জগার্স, সাদা জুতো পড়িয়েছেন ছেলে ইউভানকে।

View this post on Instagram

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

ইন্সটাগ্রামে এই ভিডিও শেয়ার করে রাজ জানিয়েছেন আপাতত তাঁরা ছুটির মেজাজে রয়েছেন। ছেলের এক বছরের জন্মদিনের আগেই তিনজন ঘুরে এসেছেন পুরী। জানা গিয়েছিল ছেলের এক বছর জন্মদিনের আগে বিশেষ পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার তাঁদের গন্তব্য কোথায়? এবার তাঁরা যাচ্ছেন মলদ্বীপ। বলিউডের তারাদের কাছে মলদ্বীপ সবসময়ই পছন্দের জায়গা এবার সেখানে একে একে বেড়াতে যাচ্ছেন টলিউডের তারারাও। দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলা সদ্য ছুটি কাটিয়ে এসেছেন। এবার সেই গন্তব্যেই ছুটি কাটাতে উড়ে গেলেন ‘রাজশ্রী’ জুটি ও তাঁদের ছেলে ইউভান।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?