‘দু’দিনের মধ্যে ৫০ লক্ষ টাকা না দিলে মরবে’, এবার ভোজপুরি নায়িকা অক্ষরা সিং-কে হুমকি

ইতিমধ্যেই এই বিষয়ে বিহারের দানাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী অক্ষরা সিং। তিনি দানাপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অক্ষরা নিজেও দানাপুরে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মৃত্যু হুমকির সম্মুখীন অক্ষরা সিং। যিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার এবং পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। এবার তিনি হুমকি কলের খপ্পরে। ফোনে অভিনেত্রীর থেকে চাওয়া হল ৫০ লক্ষ টাকা। শুধু তাই নয়, দুই দিনের ভিতরে টাকা না দিলে, তাঁকে মরতে হবে, সেটাও জানিয়েছেন কলকারী। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তথ্যমতে, অভিনেত্রীকে ফোনে হুমকিকারী জানিয়েছেন, উল্লেখিত পরিমাণ টাকা না দিলে তাঁকে ২ দিনের মধ্যে না দিলে তাঁকে হত্যা করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে বিহারের দানাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী অক্ষরা সিং। তিনি দানাপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অক্ষরা নিজেও দানাপুরে থাকেন।

তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন। প্রতিবেদন অনুযায়ী, কলদাতা ফোনে অক্ষরার কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে এবং তাঁকে গালিগালাজ করে হুমকিও দিয়েছে। তারকাদের হুমকির মুখে পড়া এই প্রথম নয়। বলিউডের বাদশা শাহরুখ খান, সলমান খান, এখন লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন। তাঁদের থেকে মুক্তিপণও দাবি করা হয়েছে। সলমান, শাহরুখ খানের পর এবার হুমকির কবলে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং। যিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন বড় অভিনেত্রী। ২০১০ সালে ভোজপুরি নায়ক রবি কিষানের সঙ্গে জুটি বেঁধে ‘সত্যমেব জয়তে’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তবে এখন তিনি বেশিরভাগ ক্ষেত্রেই ভোজপুরি সুপারস্টার পবন সিং এবং খেসারি লাল যাদবের সঙ্গে চলচ্চিত্রে জুটি বাঁধেন।

তিনি ভোজপুরীর সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। ভোজপুরি ছাড়াও হিন্দি টিভিতেও কাজ করেছেন অক্ষরা। তিনি ২০১৫ সালে হিন্দি টিভি শো ‘কালা টিকা’ এবং ‘সেবা ওয়ালি বহু’-এ কাজ করেছেন। অক্ষরা ‘সূর্যপুত্র কর্ণ’ এবং ‘পোরাস’-এর মতো পিরিয়ড ড্রামা শোতেও কাজ করেছেন। অক্ষরার ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৬.৫ মিলিয়ন, তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বাধিক ফলোয়ার্সপ্রাপ্ত একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি অক্ষরা রাজনীতিতেও সক্রিয়। ২০২৩ সালের নভেম্বরে, তিনি প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন, তখন জল্পনা ছিল যে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তবে অক্ষরার রাজনীতি শুধু প্রচারেই সীমাবদ্ধ রয়েছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার