গঙ্গায় মৃত্যুফাঁদ! স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ বন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস পূর্ণিমা(Rash Purnima 2024) উপলক্ষ্যে প্রতি বছরই গঙ্গার ঘাটে স্নান করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। এদিনও ভোর থেকেই পূণ্যার্থীদের ভিড় জমেছিল গঙ্গার ঘাটে-ঘাটে। সামান্য অসাবধানতার বশে এদিন চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার(South 24 Paraganas District) নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর ১ ফাটুক জেটি ঘাটে। গঙ্গায়(Ganga River) স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল ৪ জন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘাটে স্নান করতে এসেছিলেন ওই চার বন্ধু। স্নান করতে নামার কিছুক্ষণের মধ্যেই গঙ্গার অতল গভীরে তলিয়ে যান ওই ৪ যুবক। মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় এলাকায়। চারজনের খোঁজে শুরু হয় তল্লাশি। এলাকাবাসীদের মধ্যেও বেশ কয়েকজন নেমে পড়েন উদ্ধারকার্যে কিন্তু ওই ৪ যুবকের সন্ধান এখনও মেলেনি।

আরও পড়ুনঃ চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে আজ সকাল সাতটা নাগাদ। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তরফ থেকে খবর যায় দমকলে। আনা হয় ডুবুরি। এমনকি তল্লাশির জন্য নামানো হয় নৌকা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জোরকদমে শুরু হয়ে যায় তল্লাশি। কিন্তু তল্লাশি অভিযান শুরুর পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও খোঁজ মেলেনি ওই যুবকদের।

আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

ঘটনায় জেরে স্বাভাবিকভাবেই এলাকার পরিবেশ থমথমে হয়ে গিয়েছে। পুলিশি তৎপরতায় ওই ঘাট সংলগ্ন এলাকা জনশূন্য করে ফেলা হয়। যদিও দূর থেকে উদ্ধারকাজ প্রত্যক্ষ করতে থাকেন এলাকাবাসীরা। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, চারজন নয়, মোট পাঁচজন যুবক তলিয়ে গিয়েছিল কিন্তু এদের মধ্যে একজনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চারজনের কোনও খোঁজ মেলেনি। অসাবধানতাবশত তাঁরা তলিয়ে গিয়েছে বলেই জানান ওই প্রত্যক্ষদর্শী। প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। উদ্ধার হওয়া যুবকের সেবা-শুশ্রূষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর