চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোস্ট অফিসে দারুন স্কিম, ১১৫ মাসেই ডাবল হবে টাকা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আজও জমানো অর্থ সঞ্চয়ের জন্য বহু মানুষের ভরসার জায়গা পোস্ট অফিস(Post Office)। কারণ পোস্ট অফিসে বিনিয়োগ সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগগুলির(Safe Investment) মধ্যে একটি। এখানে টাকা রেখে নিশ্চিন্তে থাকেন আমানতকারীরা। মিউচুয়াল ফান্ডের(Mutual Fund) মতো রিস্ক থাকে না। আবার পোস্ট অফিসে বিনিয়োগ করার মাধ্যমে বেশ ভালো পরিমাণ সুদও পাওয়া যায়। এর জন্য আপনাকে বেছে নিতে হবে একটি উপযুক্ত স্কিম(Post Office Scheme), যাতে করে আপনার জমানো অর্থের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আজ আমরা এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যাতে অল্প পরিসরে টাকা বিনিয়োগ করে প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ লাভের সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

কোনরকম আর্থিক ঝুঁকি ছাড়াই আপনার অর্থ দ্বিগুণ করতে সাহায্য করবে কিষাণ বিকাশ পত্র বা KVP স্কিম। গ্রাহকদের অধিক মুনাফা প্রদান করার উদ্দেশ্যেই এই স্কিম চালু করা হয়েছিল। এই স্কিমে টাকা দ্বিগুণ করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র ১১৫ মাস। নূন্যতম ১০০০ টাকা দিয়েও এই স্কিমে বিনিয়োগ শুরু করা যাবে এবং সবচেয়ে সুবিধাজনক বিষয়, এই স্কিমে টাকা রাখার কোনও সর্বোচ্চ সীমা নেই, আপনি আপনার সাধ্য অনুযায়ী যত খুশি বিনিয়োগ করতে পারবেন।

কিষাণ বিকাশ পত্র এই সরকারি স্কিমের অধীনে ১০ বছর বয়সী শিশুর নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব এমনকি একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন তাতেও কোনও সমস্যা নেই। এবার এই স্কিমের মূল সুবিধা সম্পর্কে আলোচনা করা যাক। পোস্ট অফিসের এই স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ নির্ধারণ করা হয়। এবং স্কিমে বর্তমানে ৭.৫% সুদ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ চাদর-সোয়েটার বের করে ফেলুন, ৪৮ ঘন্টায় জাঁকিয়ে বসছে ঠাণ্ডা

উদাহরণস্বরূপ বলা যায়, কোনও ব্যক্তি যদি এই স্কিমে এককালীন ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ১১৫ মাসের মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি মোট ১০ লক্ষ টাকা পাবেন। তবে লক্ষ্যনীয় বিষয় একটাই, পোস্ট অফিসের এই স্কিম থেকে অর্জিত সুদ কিন্তু করমুক্ত নয়। তবে সরকারকে কর প্রদাণ করার পরেও ভালো পরিমাণ টাকাই হস্তগত করা যাবে কারণ এই প্রকল্পে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়ে। তবে আর দেরি কিসের? যদি সঞ্চিত অর্থ বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে পোস্ট অফিসের এই স্কিম আপনার জন্য একেবারেই আদর্শ।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ