রাজ্যজুড়ে কনকনে শীত, ১৮-র নিচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন কেমন থাকবে পরিস্থিতি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতরের পূর্বাভাস(Weather Update) অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যে তাপমাত্রার পারদ পতনের পাশাপাশি অনুভূত হচ্ছে কনকনে শীত(Winter)। ইতিমধ্যেই ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পুরুলিয়ার তাপমাত্রা। কলকাতাতেও(Kolkata Weather) তাপমাত্রা নেমে গিয়েছে ১৮ ডিগ্রিতে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভোরের দিকে কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও উত্তরের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেশি ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতা একেবারেই অস্পষ্ট। বেলার দিকে অবশ্য পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বেলা বাড়ার পর বিরাজ করছে রৌদ্রজ্জ্বল দিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার।

আরও পড়ুনঃ ১৫ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন অনায়াসে, রিকশা চালকের সততায় মুগ্ধ সকলে

এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বেশ জোরদার ব্যাটিং শুরু করেছে শীতের প্রথম ইনিংস। পুরুলিয়ার পাশাপাশি বীরভূমেও ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহে একইরকম আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে হাওয়া বদলের তেমন কোনও খবর আপাতত নেই। সর্বত্র বিরাজ করবে মনোরম শীত।

আরও পড়ুনঃ দিদিমার মৃত্যুবার্ষিকীতে ৪০ লক্ষ টাকা খরচ করে তাক লাগিয়ে দিল পাকিস্তানের ভিখারি

আজ বুধবার সকালেও ১৮ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৮ শতাংশ। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও‌ বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এদিকে রাজ্যের বাইরে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২২ তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু-পন্ডিচেরিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নিকোবর দ্বীপপুঞ্জে। পশ্চিমবঙ্গে অবশ্য বিরাজ করবে কনকনে শীত। আগামী কয়েক দিন পরিস্থিতির খুব বেশি হেরফের হবে না।

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার