আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উরুগুয়ের সঙ্গেও ম্যাচ ড্র, তালিকায় পাঁচ নম্বরে নেমে ক্রমশ চাপে টিম ব্রাজিল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের(World Cup Selection) ম্যাচে উরুগুয়ের(Uruguay) সঙ্গে পিছিয়ে পড়তে পড়তেই কোনরকমে মান রক্ষা করেছে ব্রাজিল(Brazil)। ১-১ গোলে ম্যাচ ড্র করেছে একদা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দল। এর আগে ভেনেজুয়েলার(Venezuela) সঙ্গেও ম্যাচ ড্র হয়েছে ব্রাজিলের।‌ পরপর নির্বাচনী ম্যাচ ড্র হওয়ার কারণে বেশ চাপে পড়তে হয়েছে ব্রাজিলকে। ঘরের মাঠেই পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান আঞ্চলিক বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেল এই দল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট এখন ১৮। অন্যদিকে একই পরিমাণ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে।

আরও পড়ুনঃ দিদিমার মৃত্যুবার্ষিকীতে ৪০ লক্ষ টাকা খরচ করে তাক লাগিয়ে দিল পাকিস্তানের ভিখারি

আজ পেরুকে ১-০ গোলে হারিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা(Argentina) ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ব্রাজিলের সাপোর্টাররা একটু হলেও হতাশ। এভাবে দলের খেলার গতিবিধি বজায় থাকলে বিশ্বকাপে খুব বেশি সুবিধা করতে পারবে না ব্রাজিল, মনে করছেন খেল-বিশ্লেষকরা। এদিন ম্যাচ চলার ৫৫ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে দল। তার ঠিক ৭ মিনিটের মধ্যেই পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খেলায় সমতা ফেরায়। তবে ম্যাচ ড্র হওয়ার কারণে উরুগুয়ে দলের খুব বেশি মাথাব্যথা নেই। কিন্তু ক্রমশ চাপ বাড়ছে ব্রাজিলের ওপরেই।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে কনকনে শীত, ১৮-র নিচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন কেমন থাকবে পরিস্থিতি?

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল যে একেবারেই খারাপ খেলেছে তা নয়। ম্যাচের ৬১.৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে এবং ১৮টি শট নিয়েছে এই দল। তবু খুব বেশি সুবিধা করতে পারেনি। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের গোলের দুটি সুযোগ নষ্ট করেন রাফিনিয়া ও বদলি নামা লুইস হেনরিক। ফলে বিশ্বকাপে ব্রাজিলের টিকে থাকার লড়াই নির্ভর করছে আগামী ম্যাচগুলির ওপর। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা। আপাতত নিরাপদ অবস্থানে থাকলেও ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ