‘কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়বে বাঘ’, আশা বনমন্ত্রীর

একটি বাঘ, যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা কুলতলিতে। গত বুধবার থেকেই কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে দক্ষিণরায়

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি বাঘ, যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা কুলতলিতে। গত বুধবার থেকেই কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে দক্ষিণরায়। পাঁচদিন হতে চললেও দেখা মিলছে না বাঘের। শুধুই গর্জন শোনা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে। যদিও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিয়েছেন আজকের মধ্যেই বাঘ ধরা পড়বে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়বে বাঘ। গ্রামবাসীদের চিন্তার কোনও কারণ নেই, যাতে বাঘের আচমকা আক্রমণ রোখা যায় তাই তিনটি স্তরে জাল বিছানো হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা রুখতে, সুন্দরবন লাগোয়া বিভিন্ন গ্রামে ফেন্সিং লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য।’

যদিও জঙ্গলের দিক থেকে কেবলমাত্র গর্জন শোনা যাচ্ছে বাঘের। সঙ্গেই মিলছে পায়ের ছাপ। তাই অনুমানের ভিত্তিতে ও ড্রোনের নজরদারি চালানোর মাধ্যমেই রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থান ঠিক করেছে বন দফতরের কর্মীরা। তাই এনক্লোজার ছোট করা হচ্ছে বলে জানিয়েছেন বন কর্মীরা। গোটা এলাকার নদীর পাড় ও জঙ্গলের পুরো জায়গাটি জাল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতেই সেই জাল ছেঁড়ার চেষ্টা করেছে বাঘটি।

খাঁচা পাতা থাকলেও টোপ না খেয়েই জঙ্গলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। ক্ষুধার্ত অবস্থায় চারিদিকেই ঘুরছে রয়্যাল বেঙ্গল। শেখপাড়ায় জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে টহল দিচ্ছে বন কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বন দফতর কর্মীদের জাল দিয়ে ঘেরা এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে তৈরি বন কর্মীরা। যদিও এতদিন হয়ে গেলেও কেন বাঘ ধরতে পারছে না বন কর্মীরা? বিক্ষোভ দেখাছে এলাকার মানুষ। অনেকের অভিযোগ এতদিন বাঘের আতঙ্কেই মাছ ধরতে যেতে পারেন নি অনেকে। তাই গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা