ঠিক যেন সিনেমার প্লট! রাতের অন্ধকারেই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের রুদ্ধশ্বাস লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক দুর্নীতি দমনে রাজ্য পুলিশের তৎপরতা ইদানিং সত্যিই প্রশংসার দাবি রাখে। গতকাল যেন আস্ত এক অ্যাকশন সিনেমার প্লট বাস্তবায়িত হল হুগলি জেলায়(Hooghly District)। গতকাল বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এসটিকেকে রোড দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। একদল দুষ্কৃতী ডাকাতি করে পালাচ্ছে এই খবর পাওয়া মাত্রই হুগলির মগরা থানার পুলিশ(Mogra Police) পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় নম্বর প্লেটহীন দুটি বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের(Kalyani Bridge) দিকে যাচ্ছিল। পুলিশ তাঁদের দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ বৈভবের অপ্রতিরোধ্য ইনিংস, অনূর্ধ্ব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

এরপর দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশের গাড়ি। বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। এরপর পুলিশদের সতর্ক করে কালীতলা ব্রিজের কাছে রাস্তা আটকানো হয়। এরপরই পুলিশের নাগালের মধ্যে চলে আসে ওই দুষ্কৃতীরা। তবে তাঁদের কাছে ছিল ব্যাগভর্তি বোমা। সেই ব্যাগ পুলিশদের দিকে ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। ভেঙে যায় গাড়ির কাঁচ। এর জেরে দুজন পুলিশকর্মী আহত হন।‌ এরপরেও থেমে যায়নি অভিযান। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ধৃতদের এক জনের কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার হয়।

আরও পড়ুনঃ তপন সিনহা থেকে মদন মোহন, কিংবদন্তিদের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য KIIF-এর

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিংয়ের সময়ে RT গাড়িতে বোমা মারে তাঁরা। তবে পুলিশ এদিন সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুটি বাইকই উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। দুই পুলিশকর্মী আহত হলেও কোনও গুরুতর দুর্ঘটনা ঘটেনি। তবে হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়িটি। এই দুষ্কৃতীদের মূল পান্ডা কে? এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী