পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে আরও কড়া পদক্ষেপ নিল পুলিশ। পাকিস্তানে বসে সন্ত্রাসমূলক কার্যকলাপ পরিচালনার অভিযোগে পাঁচ অভিযুক্ত জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি নলিন প্রভাতের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে ।

সূত্রের খবর, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসে অর্থ জোগান, পরিকল্পনা তৈরি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে মদত দেওয়ার অভিযোগ রয়েছে ওই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানে অবস্থান করেই তারা জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই কারণেই আইনি প্রক্রিয়া মেনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, লস্কর-ই-তইবার শীর্ষ সদস্য মহম্মদ কাসিমের বিরুদ্ধেও আদালতের মাধ্যমে ঘোষিত পলাতক অভিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি গ্রেফতার এড়িয়ে পাকিস্তান থেকে জঙ্গি কার্যকলাপে নির্দেশ দিয়ে চলেছেন। চলতি বছরের মার্চ মাসেই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে। 

আরও পড়ুনঃ চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

 জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গি নেটওয়ার্ক, অর্থের জোগান এবং সহযোগী পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে দেওয়ার লক্ষ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। সীমান্তের ওপার থেকে পরিচালিত সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশ।

‘কথায় কথায় রেফার চলবে না,’ সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা