জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা! ‘আল্লাহ’ বলায় জুতো দিয়ে নির্মম প্রহার ৩ শিশুকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক দাঙ্গা ক্রমশ যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ভারত হোক বা বাংলাদেশ, সর্বত্রই যেন নিজের ধর্মকে সেরা প্রমাণ করার চেষ্টায় মেতেছে মানুষ। সম্প্রতি আরও এক ভয়ঙ্কর ঘটনা ক্যামেরাবন্দি হয়ে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় যা দেখামাত্রই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। তিন শিশুর উপর চলছে অকথ্য নির্যাতন। ‘আল্লাহু আকবর’ নয় ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ পাশের ঘরে মশালা আনতে গিয়েছিলেন মা, ফুটন্ত কড়াইয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর

ভাইরাল হওয়া ওই ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, একজন যুবক তিন শিশুকে পায়ের জুতো খুলে তা দিয়ে সজোরে আঘাত করছে। কখনও বা সপাটে চড় মারছে তাঁদের গালে। শিশুগুলি মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে, এবং তাঁদের মধ্যে একজন ‘আল্লাহ’ বলে চিৎকার করার সাথে সাথে অভিযুক্তরা তাঁদের আরও জোরে আঘাত করতে শুরু করে।

মারতে মারতেই ওই অভিযুক্ত নির্যাতিত শিশুগুলিকে বলতে থাকে, ‘আর আল্লাহ বলবি? এবার থেকে বল জয় শ্রীরাম’। এরপর প্রচণ্ড ভয় পেয়ে ওই শিশুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। শিশুগুলি ওই অমানবিক যুবকের কাছে তাঁদের মারধর বন্ধ করার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সে একবারের জন্যও থামেনি বরং মারের পাশাপাশি তাঁদের পুকুরে ফেলে দেওয়ার হুমকিও দিতে থাকে ওই যুবক।

আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক মৃত্যু ৫ যুবকের

ওই অমানবিক ভিডিও ভাইরাল হওয়ার পরই তড়িঘড়ি পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলার অন্তর্গত অমৃতসাগর পুকুরের কাছে একটি নির্মাণাধীন বিনোদন পার্কে। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ওই যুবক এবং তাঁর বন্ধুকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের