লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত প্রধান শিক্ষক!

সেই সুযোগে প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। তারপর বাড়তি সোয়াবিন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেন

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তুলকালাম বাঁধল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। অভিযোগের তির ওই স্কুলেরই প্রধান শিক্ষকের দিকে। ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিস গিয়ে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে। তারপর শ্লীলতাহানির অভিযোগে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে রায়গঞ্জ ব্লকের বাহীন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রবিন্দু রায়গঞ্জের শঙ্কপুর এলাকার এক প্রাথমিক স্কুল। মঙ্গলবার ওই স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিল ও ভর্তির বিষয়ে ডাকা হয়েছিল। অন্যান্য শিক্ষকেরা শ্রেণিকক্ষের বাইরে কাজ করছিলেন। অভিযোগ, সেই সুযোগে প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। তারপর বাড়তি সোয়াবিন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেন। ওই নির্যাতিতা শিশু বাড়িতে গিয়ে মাকে সব বলে দেওয়ার পরই বিষয়টি জানাজানি হয়। এরপরই এলাকাবাসী ওই স্কুলে ছুটে আসেন এবং প্রধান শিক্ষককে স্কুল ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে ওই শিশুর পরিবার এবং এলাকাবাসীরা প্রধান শিক্ষকের কঠোর শাস্তি দাবি করে তুমুল বিক্ষোভ দেখায়। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর