চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিসবেনেও শতরান হেডের, রানে ফিরলেন স্মিথ

নিজস্ব প্রতিনিধিঃ বিধ্বংসী মেজাজে ফের একবার ভারতের বিরুদ্ধে জ্বলে উঠলেন ট্র্যাভিস হেড (Travis Head)। হাঁকালেন সেঞ্চুরি।  অ্যাডিলেডের পর ব্রিসবেনেও শতরান করলেন হেড। তাঁর সঙ্গী ছিলেন স্মিথ। আর এই জুটি একসঙ্গে করল ১৫৬ রান। এরমধ্যে হেড ১০৩ ও স্মিথ ৬৫ রান করেছে ।

বলা বাহুল্য, ভারতের বিপক্ষে ট্রাভিস হেড বরাবরই বেশ  শক্তিশালী। অনেকে বলে থাকেন , সামনে ভারতকে পেলে হেড আরও দুর্দান্ত  খেলেন । তাঁর টেস্টে ব্যাটিং গড় ৪৪-এর আশপাশে হলেও এর অধিকাংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে খেলে। এবারও সেটাই দেখা গেল। বলা বাহুল্য, এদিনের ম্যাচে হেড ব্যাট হাতে  ময়দানে নামে লাবুশানে ফেরার পর। সেইসময় অস্ট্রেলিয়ার রান ছিল ৭৫। আর সেখান থেকে হেড ও স্টিভ স্মিথ দলের হাল ধরলেন। একথায় বলা যায়, টেস্ট ক্রিকেটে যেন ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন হেড । ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেঞ্চুরি করেছিলেন তিনি । আর এবার ব্রিসবেনেও ভারতের চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার এই ব্যাটার ।

উল্লেখ্য, রবিবার সকাল থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথমে বল করেন  আকাশ দীপ। চায়ের বিরতিতে  যাওয়া আগে  অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৩৪। ক্রিজে আছেন ট্রাভিস হেড (১০৩) ও স্টিভ স্মিথ (৬৫)।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ