সাবধান হয়ে যান, ভিখারিকে ভিক্ষা দিলেই হবে FIR, ১ জানুয়ারি থেকে চালু নয়া নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রাস্তায় পথ চলতে গিয়ে কিংবা চলন্ত বাসে ভিখারি দেখলেই কী পকেট থেকে টাকা-পয়সা বের করে দান করেন? উল্টো দিকে থাকা দীন-দরিদ্র মানুষটির করুণ দশা আপনাকে দাতা কর্ণ হয়ে উঠতে সাহায্য করছে? তাহলে আপনি এখনই সতর্ক হয়ে যান। কেননা অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসাই আপনার বিপদ ডেকে আনতে পারে। পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পড়তে হবে আপনাকে। না, কোনও আজগুবি খবর নয়। এমনটাই হতে চলেছে বিজেপি শাসিত মধ্যেপ্রদেশের ইন্দোরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ইন্দোরে ভিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও ব্যাক্তি যদি ভিখারিকে ভিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

মধ্যপ্রদেশের মিনি মুম্বই হিসাবে পরিচিত ইন্দোর। আর শহরকে ভিখারি-মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ইন্দোর শহরকে ভিখারি মুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। ভিখারিদেরও রাস্তার ফুটপাত, ধর্মীয় স্থান ও বাসে ভিক্ষা না করার জন্য সতর্ক করা হয়েছে। যদিও সেই সতর্ক বার্তা উপেক্ষা করে অনেক ভিখারিই ভিক্ষা পেশা চালিয়ে যাচ্ছেন। আর তাতেই চটেছেন জেলাশাসক আশিস সিংহ। পুলিশকে তিনি ভিখারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরেই ভিখারি হঠাও অভিযানে নেমেছে পুলিশ। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকশো ভিখারিকে আটক করেছে। এক মহিলা ভিক্ষুকের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

আচমকাই ভিখারি-মুক্ত করতে কেন ভিক্ষা দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর করার মতো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে ইন্দোরের জেলাশাসক আশিস সিংহ বলেন, ‘ভিখারি সাজিয়ে একটি চক্র অসাধু ব্যবসা চালাচ্ছে। সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভিক্ষুক চক্র চালানোর জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ভিখারিকে গ্রেফতারের পরে ছেড়ে দেওয়া হলে তারা ফের নিজেদের পুরনো পেশাতেই ফিরে গিয়েছেন। সাধারণ মানুষ যদি ভিক্ষা না দেন, তাহলে ভিক্ষুকদের ভিক্ষা বৃত্তি ছেড়ে অন্য কোনও পেশায় যেতে হবে। তাই ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক ব্যবসা বন্ধে ভিক্ষা দাতার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড