বিয়েবাড়িতে টাকা নিয়ে খাবার না বানিয়েই উধাও, আটক রাঁধুনি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ি মানেই ঝাঁ চকচকে আলো, সুস্বাদু খাবারের সম্ভার। একে একে হাজির হচ্ছে অতিথিরা। এসে গিয়েছে রব, সাথে বরপক্ষ। কিন্তু দেখা নেই রাঁধুনির। অতিথিদের আপ্যায়নের জন্য নেই স্ন্যাক্স,  নেই কষা মাংস। এর জেরে মান সম্মান হারানোর উপক্রমের ঘটনা ঘটেছে ২৭ নভেম্বর দক্ষিণ শহরতলির গরফার বাসিন্দা বিধানচন্দ্র এবং হেনা বিশ্বাসের মেয়ের বিয়েতে। এর জেরে রাঁধুনির নামে অভিযোগ দায়ের করল হেনা বিশ্বাস। 

জানা গিয়েছে, ২৭ নভেম্বর বিয়ের দিন সকালে পাচক পাঠিয়েছিলেন রঙ্গন। কিন্তু, কাঁচামাল আসেনি। ব্রেকফাস্ট ও লাঞ্চ ম্যানেজ করে নেন বিশ্বাস দম্পতি। বিকেলে রান্নার ঠাকুর ভাড়াবাড়ি থেকে জানান, ক্যাটারারের কেউ আসেনি। হেনার অভিযোগ, ‘রঙ্গনের ফোন বেজে যাচ্ছিল। অন্য মোবাইল থেকে ফোন করলে ধরে বলেছিলেন, আইসিইউ–তে আছি। গলা শুনে তো মনে হচ্ছিল মদ্যপ। তার আগে দুপুরে আমার ভাইকে ফোনে বলেছিল, ঠিক সময়ে খাবাার পৌঁছে যাবে। ডেকরেটার বাফে টেবিল রেডি করে বসে। স্ন্যাক্স তো দূরের কথা, মেন কোর্সের খাবার ‘এই পৌঁছে যাবে, এই পৌঁছে যাবে’ বলে আর আসেইনি।’ শেষে ফোন বন্ধ করে দেন রঙ্গন। কোন রকমে স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে, পাচককে দিয়ে লুচি তরকারি তৈরি করে ম্যানেজ করা হয়। তাও প্রায় ২০০ জন খাবার না–পেয়ে রেগেমেগে বাড়ি ফিরে যান।

এরপর ১৬ ডিসেম্বর রঙ্গনের বাড়িতে টাকা চাইতে গেলে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ, দুর্ব্যবহার করেন রঙ্গনের ছেলে রিভুও। পুলিশের দাবি, থানায় ডেকে জিজ্ঞাসাবাদের সময়ে তদন্তে অসহযোগিতা করেন রঙ্গন। সেই নিরিক্ষে মঙ্গলবার গ্রেফতার করা হয় রঙ্গনকে। পুলিশ সূত্রে খবর, এর আগে ডানকুনি এবং কসবাতেও বিয়ের খাবারের অর্ডার নিয়ে একই ভাবে বেপাত্তা হয়ে গিয়েছিলেন রঙ্গন। রঙ্গন ও তাঁর ছেলে রিভুর যে মোবাইল নম্বর পাওয়া গিয়েছিল, মঙ্গলবার রাতে তা বেজে যায়।

হেনার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানান, ‘ওই ক্যাটারারের জন্য আমার মক্কেলের মান–সম্মান নিয়ে টানাটানি হয়েছে। এ দিন রঙ্গনকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।’

 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার