Loading live market data...
Loading active stocks...
Connecting...

12,000 পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ এসেছে Samsung Galaxy S24 Ultra ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বিদায় নেওয়ার মুখে। আর সাতদিন বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বিশ্ব। আর এই উপলক্ষে চলছে ফেস্টিভ সিজন। আর নতুন বছরে যদি আপনি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে Samsung Galaxy S24 Ultra আপনার নজর কাড়তে পারে। এই ফ্ল্যাগশিপ মডেলের উপর Samsung দিচ্ছে অসাধারণ অফার। ১২ হাজার পর্যন্ত ছাড় মিলছে।

প্রযুক্তি সংস্থা Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে HDFC কার্ড দিয়ে পুরো টাকা পরিশোধ করলে আপনি পাবেন 12,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। নতুন প্রযুক্তি কম খরচে পেতে এটি হতে পারে একটি দুর্দান্ত সুযোগ।

এছাড়াও, Samsung Shop App থেকে কেনাকাটা করলে 2,000 পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যদি আপনার পুরোনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে চান, তবে আপনি 70,000 পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। এই অফারগুলো একত্রে Samsung Galaxy S24 Ultra কেনা অনেকটাই সহজ করে তুলবে।

দাম

Samsung Galaxy S24 Ultra-র 12 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 1,21,999 থেকে। তবে ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের কারণে এর দাম অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

যদি আপনি অন্য প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে চান, তাহলে Flipkartএও রয়েছে আকর্ষণীয় ডিল

উন্নত ফিচার ও প্রযুক্তি

Samsung Galaxy S24 Ultra একটি 6.8 ইঞ্চি Quad HD+ ডিসপ্লে নিয়ে এসেছে, যা Corning Gorilla Armor দিয়ে সুরক্ষিত। এটি টেকসই হওয়ার পাশাপাশি অত্যাধুনিক কার্যক্ষমতাও প্রদান করে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের ডিভাইস। এর 200 MP প্রাইমারি ক্যামেরা, 10 MP টেলিফটো লেন্স, 50 MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 12 MP Ultra-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আপনাকে দেবে অসাধারণ ছবি তোলার অভিজ্ঞতা।

পারফরম্যান্সের জন্য, এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 (4 nm) চিপসেট, যা দ্রুত ও কার্যকর কাজের নিশ্চয়তা দেয়। এর শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা এই মডেলকে প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে শীর্ষে স্থান দিয়েছে।

ব্যাটারি ও চার্জিং

ডিভাইসটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 45W তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 15W তারহীন চার্জিং সাপোর্ট করে। ফলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও প্রায়ই চার্জ করার প্রয়োজন হবে না।

Samsung Galaxy S24 Ultra অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে এই স্মার্টফোন সকলের নজর কেড়েছে। ফেস্টিভ সিজনের এই আকর্ষণীয় অফারগুলো ব্যবহার করে আপনি এই প্রিমিয়াম ডিভাইসটি আরও সাশ্রয়ী মূল্যে পেতে পারেন।

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ বার্তা মোদির

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে