টিকিট না কাটায় ফাইন দিলেও যাত্রীরা কাটেন না টিকিট, কারণ জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :- স্টেশনে ট্রেন আসে, ট্রেন দাঁড়ায়, যাত্রীরা ওঠেন। কিন্তু যাত্রীরা কাটেন না টিকিট। টিটি ধরলে ফাইন দেন, কিন্তু তাতেও টিকিট কাটতে পারেন না যাত্রীরা। স্টেশনে টিকিট কাউন্টার আছে। তবে নেই টিকিট কাউন্টারের কর্মী। দীর্ঘদিন থেকে তালা বন্ধ টিকিট কাউন্টারে। ফলে টিকিট না কেটেই বিনা টিকিটেই যাত্রা করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। বীরভূম জেলার শেষ প্রান্তে, ঝাড়খণ্ড সীমান্তবর্তী রামপুরহাট-১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আদলপাহাড়ি রেল স্টেশনের এমনই ছবি।

আদলপাহাড়ি স্টেশন থেকে লোকাল ট্রেনে ঝাড়খণ্ডের দুমকা যাওয়া যায়। রামপুরহাট শহরের উপর নির্ভরশীল অনেক যাত্রীকে আবার কাজের জন্য রামপুরহাটেও যেতে হয়। যাত্রীদের অভিযোগ, স্টেশনে প্রয়োজনীয় কোনও পরিষেবাই নেই। বিশেষ করে টিকিট কাউন্টার অপারেটরের অভাব। স্থানীয়দের আরও দাবি, টিকিট না কাটার কারণে অন্য স্টেশনগুলোতে নামতে গেলে ‘ফাইন’ দিতে হয়, যা তাদের জন্য আর একটি বোঝা হয়ে দাঁড়ায়। 

 আদলপাহাড়ি স্টেশনের একজন যাত্রী বলেন, “এখানে টিকিট কাউন্টারে কর্মী না থাকার জন্য আমরা বিনা টিকিটে ট্রেন যাত্রা করতে বাধ্য হচ্ছি। এছাড়া, স্টেশনে জল সরবরাহের ব্যবস্থা নেই এবং নারী নিরাপত্তাও এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।” অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “২০১২ সালে কাজ সম্পূর্ণ হয় এবং ২০১৩ সাল থেকে এই রেল স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। প্রথম দিকে টিকিট কাউন্টারে কর্মী থাকলেও এখন আর দেখা যায় না।” এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “আমাদের কাছে এখনও নির্দিষ্ট কোনও অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ওই স্টেশনটি হল্ট স্টেশন হয়, তাহলে কন্ট্র্যাক্ট ভিত্তিতে টিকিটকর্মী দেওয়া হবে এবং সেই কর্মীর সেখানে থাকা উচিত। যদি না থাকে তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।”

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩