স্বাস্থ্যকেন্দ্রের পাশেই রাতভর চটুল নাচের আসর! বিতর্ক হরিশ্চন্দ্রপুরে

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীরের পাশেই চলল রাতভর চটুল নৃত্যের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বুধবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীরের পাশেই চলল রাতভর চটুল নৃত্যের আসর। আসরে প্রায় অর্ধনগ্ন পোশাকের মহিলারা দর্শকদের মনোরঞ্জনের জন্য অশ্লীল নাচ করেন বলে অভিযোগ। আসরের অবাধ প্রবেশ করছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। গোটা ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে এই ধরণের নাচের আসর বসে।

যদিও হরদম নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাও এর সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁদের দাবি, রাতের বেলা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, তাই কোনও রোগী ছিল না ওই সময়। স্থানীয়দের দাবি, এই চটুল নাচের আসর ঘিরে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। তবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগরে একটি চটুল নৃত্যের আসর ঘিরে মদ ও জুয়ার ঠেকের কয়েকটি ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায় মণ্ডপটি রয়েছে। ফাঁকা মাঠে যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা মদের বোতল। তাস-সহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও আরও কিছু দুষ্কর্মের সামগ্রী।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই অশালীন হিন্দি গানের সঙ্গে চটুল নাচের আসর ও জুয়ার আড্ডা বসায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এর পিছনে শাসকদলের মদদ রয়েছে। কিন্তু এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি হজরত আলী জানান, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই এলাকায় একটি চটুল নাচ গানের আসর বসেছে ঠিকই। তবে এই ধরনের নোংরা সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। মিথ্যা বদনাম রটানোর জন্য বিজেপি এসব অভিযোগ তুলছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, কে বা কারা এই নাচের আসর বসিয়েছিল তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে পুলিশ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’