আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে নতুন রেকর্ডের মালিক, ৯০৭ পয়েন্ট পেয়ে নজির গড়লেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি :  বেশ কিছু দিন ধরে শিরোনামে ঘোরাফেরা করছেন বুমরা।গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।এবার আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এল বুমরা। মোট ৯০৭ পয়েন্ট পেলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই পয়েন্ট ছুঁলেন দ্রুততম ভারতীয় এই পেসার।

মেলবোর্নে বুমরার গর্জন কে না দেখেছে, কপিল দেবকে টপকে ২০০ উইকেটের রেকর্ড করেছে এই ভাইস ক্যাপ্টেন। বর্তমানে বুমরা যে ভাবে পারফর্ম করছেন তাতে তাঁকে দেখে এই একটাই কথা বলা যায়। ক্রিকেটে যেই ফর্ম্যাটই হোক না কেন, বুমরা একমাত্র ভরসা দলের কাছে। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে যেখানে ভারতের বাকি বোলাররা ব্যর্থ হচ্ছেন সেই সময় বুমরা একমাত্র দলকে ম্যাচের পর ম্যাচে ভরসা জুগিয়ে চলেছেন। পুরস্কার হিসেবে এবার আইসিসির পুরুষদের টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করলেন বুমরা।

সদ্য সমাপ্ত হয়েছে মেলবোর্ন টেস্ট। এই টেস্টে বুমরা নিয়েছেন ৯ উইকেট। এরপরই আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পুরুষদের র‌্যাঙ্কিংয়ের। যেখানে বুমরা শুধু টেস্ট বোলারদের মধ্যে শীর্ষেই নন, তিনি ৯০৭ পয়েন্ট পেয়ে রেকর্ড তৈরি করলেন। বর্তমানে সক্রিয় প্লেয়ারদের মধ্যে তিনি একমাত্র প্লেয়ার যিনি আইসিসির টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে এই পয়েন্ট পেলেন। একইসঙ্গে প্রথম ভারতীয় বোলার হিসেবে র‌্যাঙ্কিংয়ে ৯০৭ পয়েন্ট পেলেন তিনি।

আরও পড়ুন : নয়া ভূমিকায় লিওনেল মেসি, এবার নামলেন রিয়েল এস্টেট ব্যবসায়

উল্লেখ্য, এতদিন ধরে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল ৯০৪। যেটা ছিল রবিচন্দ্রন অশ্বিনের। তাঁকে টপকে গেলেন বুমরা। তিনি এই পয়েন্টের সঙ্গে যুগ্মভাবে সর্বকালের র‌্যাঙ্কিংয়ে ১৭ তম স্থানে জায়গা করে নিলেন। পুরুষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের সিডনি বার্নস (৯৩২)।

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস