বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড তাসকিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট।সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন ১৯ রান করে নিয়েছেন ৭ উইকেট। আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন।

আগুন ঝড়া বোলিংয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশ শিবিরে। কেরিয়ার সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার।আন্তর্জাতিক ও যেকোন ধরনের স্বীকৃত টি-২০ ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

আরও পড়ুন : টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত, দৌড়ে এগিয়ে আছেন কে ?

বৃহস্পতিবার(২ জানুয়ারি)মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তাঁরা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ। এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু। দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব