চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানবিক মমতা, বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য

নিজস্ব প্রতিনিধিঃ গঙ্গাসাগরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে গিয়ে   বাংলাদেশের জেল থেকে মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরেই  বন্দি থাকা  বাংলার মৎস্যজীবীদের  ১০ হাজার টাকা করে দিলেন  মুখ্যমন্ত্রী।   সেই সঙ্গে  তিনি নিহত মৎস্যজীবীর স্ত্রী পুতুল দাসকে হাতে তুলে দেন  ২ লক্ষ টাকা । 

মুখ্যমন্ত্রী বলেন,’ এতদিন যেহেতু তাঁরা জেলে ছিলেন আমি ১০ হাজার টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ তাঁরা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারবেন। সেইসঙ্গে নিহত মৎস্যজীবীর স্ত্রী পুতুল দাসকে হাতে ২ লক্ষ টাকা তুলে  দেওয়া হয়েছে।’ সেইসঙ্গে মমতা আরও জানান,’ আমাদের সরকারি প্রথম মৎস্যজীবীদের  জন্য আইডি কার্ডের ব্যবস্থা করেছে। যাতে কোথাও ওঁরা হারিয়ে গেলে দ্রুত সন্ধান পাওয়া যায়। আর এবার এই আইডি কার্ড থাকার জন্যই আমরা জানতে পারি বাংলার মৎস্যজীবীরা আটকে রয়েছেন বাংলাদেশে। এরপর আমরা ওই দেশের সঙ্গে যোগাযোগ করি ।’ 

উল্লেখ্য,  গত দু’মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন বাংলার  ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন।  তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করেন। আর সেইসময়  ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৎস্যজীবীর  মৃত্যু হয়।   এই ঘটনার পর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালি জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও । অনেক চেষ্টায়  গত ৫ জানুয়ারি তাঁরা বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে বাংলায় ফেরেন। 

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ