মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিনের ধাঁচেই এবার কুম্ভ মেলায় ‘মা রসোই’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল- বহুল প্রচলিত এই বাক্যই ফের আরও একবার সত্য বলে প্রমাণিত হল।  রাজ্যের গরিব মানুষদের কথা ভেবে বাংলায় ৫ টাকায়  ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রকল্পের ধাঁচেই ‘মা কি রসোই’ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  মহাকুম্ভের প্রাক্কালে ‘মা ক্যান্টিন’-এর আদলে তৈরি এই হেঁশেলে মাত্র ৯ টাকায়  পেট ভরে খাওয়ানো হবে আমজনতাকে । একথায় বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন যোগী আদিত্যনাথ।

কী কী মিলবে কুম্ভমেলার  ‘ মা কি রসোই’ – তে ? জানা গিয়েছে, এখানে পাওয়া যাবে ভাত, ডাল, চারটি রুটি, স্যালাড ও মিষ্টি। এই প্রসঙ্গে  রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই রেস্তোরাঁটি আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য শুরু করা হয়েছে। এটি পরিচালিত  করবে নন্দী সেবা সংস্থা। এসআরএন ক্যাম্পাসের প্রায় ২০০০ বর্গফুট এলাকায় সম্পূর্ণ এসি, স্বাস্থ্যকর এবং আধুনিক রেস্তোঁরায় মিলবে ‘ মা কি রসোই’। এখানে প্রায়  একসঙ্গে প্রায় ১৫০ জন বসে খেতে পারবেন। এদিন এই ‘মা রসোই’উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।   

উল্লেখ্য, , ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের   নির্দেশে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। রাজ্য সরকারের উদ্যোগে ওই ক্যান্টিনগুলি থেকে দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি দেওয়া হয়। বর্তমানে এই ‘মা ক্যান্টিন’-এর সংখ্যা ৩৩০টি। এই আবহে এবার  মা ক্যান্টিনের ধাঁচেই  কুম্ভ মেলায় শুরু হল ‘মা রসোই’।

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর