পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে রমরমা ব্যবসা! গ্রেফতার দম্পতি। উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর এলাকার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে রমরমা ব্যবসা! গ্রেফতার দম্পতি। উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর এলাকার ঘটনা। ইতিমধ্যেই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক সমস্যার কারণেই এহেন অপরাধজনক পথ বেছে নিয়েছেন দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন।

অভিযোগ, ওই দম্পতি কিছুদিন ধরে এই ব্যবসা শুরু করেছেন। নিজেদের মোবাইলেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৈরি করে নিষিদ্ধ ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে আপলোড করতেন। এগুলো করে সমাজমাধ্যম থেকে মোটা টাকা উপার্জন করতেন। সম্প্রতি তাঁদের এহেন ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নজরে পড়ে সবার। ভিডিওতে দম্পতিকে চিনে ফেলেন স্থানীয়রা। এরপরেই তাঁদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় এ সমস্ত কাণ্ড-কারখানা কিছুতেই বরদাস্ত করা হবে না বলে জানান তাঁরা। কারণ সবার ঘরেই মেয়ে আছে।

এহেন ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তোলেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, শ্বশুরবাড়িতে বসেই জামাই ও মেয়ে ঘরের দরজা বন্ধ করে মোবাইলের ক্যামেরা চালিয়ে এ সমস্ত কুকর্ম করেছেন। একের পর এক অশ্লীল ভিডিও বানিয়ে অনলাইন প্লাটফর্মে ছেড়েছেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে আটক করে থানায় নিয়ে যান। অভিযুক্ত দু’জনের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশি জেরায় দম্পতি সবটা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এরপরেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। 

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়