বনহুগলিতে প্রতিবাদী যুবককে খুন! নিশানায় দুই বাইকারোহী

বনহুগলিতে শুক্রবার রাতে দুই মদ্যপ বাইকারোহী ধাক্কা মেরে এক প্রতিবাদী যুবককে রাস্তায় ফেলে দেয়। সেই সময় একটি লরিও ঘটনাস্থলে চলে আসে। রাস্তায় পড়ে যাওয়া সেই যুবকের মাথার ওপর দিয়ে চলে যায় লরিটির পিছনের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক প্রতিবাদী যুবকের। উত্তর শহরতলির বরানগর থানা এলাকার বনহুগলিতে শুক্রবার রাতে দুই মদ্যপ বাইকারোহী ধাক্কা মেরে এক প্রতিবাদী যুবককে রাস্তায় ফেলে দেয়। সেই সময় একটি লরিও ঘটনাস্থলে চলে আসে। রাস্তায় পড়ে যাওয়া সেই যুবকের মাথার ওপর দিয়ে চলে যায় লরিটির পিছনের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পরেই দ্রুত গা ঢাকা দেয় ওই দুই বাইকারোহী। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দুই বাইকারোহীর সন্ধান শুরু করেছে। জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মৃন্ময় বসু। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে থাকা ওই দুই যুবক শুধু যে মদ্যপ অবস্থায় ছিল তাই নয়, অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল। সেই বাইক থামিয়েছিলেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। কেন তাঁরা এত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন তা তাঁদেরকে জিজ্ঞাসা করতেই বেঁধে যায় বচসা। দুই যুবকই ক্লাব সদস্যদের অকথ্য গালিগালাজ করার পাশাপাশি তাঁদের ধাক্কাধাক্কি করতেও শুরু করে দেন। সেই সময়েই মৃন্ময় রাস্তায় পড়ে যান ও লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। ক্লাবের সদস্যরাই দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার জেরে বনহুগলির ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?