Champions Trophy: নাটক শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল,দলে ফিরলেন শামি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কয়েক ঘন্টার টানটান নাটক শেষে অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করেন সিনিয়র টিমের প্রধান নির্বাচক অজিত আগরকর। উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন না রোহিত শর্মা। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই ভারতীয় দল খেলবে দুবাইয়ের মাটিতে। প্রতিযোগিতায় ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার মধ্য দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রোহিত শর্মারা যদি সেমিফাইনালে ওঠেন তাহলে ৪ মার্চ খেলবেন দুবাইয়ে। আর ফাইনালে উঠলে দুবাইয়ের মাঠে নামবেন ৯ মার্চ।  গত ১৩ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণার নির্দেশ দিয়েছিল আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দল ঘোষণার জন্য বাড়তি সময় চাওয়া হয় আইসিসির কাছে। সেই আর্জি মঞ্জুরও করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।   

এদিন ভারতীয় দল ঘোষণার জন্য সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। কিন্তু আচমকাই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে টিম গঠন নিয়ে ফের জরুরি বৈঠকে বসেন নির্বাচকরা। ওই বৈঠকে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, আর্শদীপ সিংহ ও ওয়াশিংটন সুন্দর।  

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের