সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার হাইকোর্টে যাওয়ায় ক্ষুব্ধ সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । আগামী সোমবার ( ২৭ জানুয়ারি ) শুনানি হবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে । আর তা নিয়ে এবার প্রশ্ন তুলল সিবিআই ।

বুধবার সিবিআইয়ের আইনজীবী  রাজদীপ মজুমদার বলেন,’ রাজ্য কীভাবে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন ?’ সেইসঙ্গে উদাহরণ হিসাবে লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টেনে আনেন সিবিআইয়ের আইনজীবী । আর তাতেই বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী (পিপি) দেবাশিস রায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার  হাইকোর্টের কাছে আবেদন করেছে ।

সোমবার (২১ জানুয়ারি) শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদন্ডের সাজা শুনিয়েছেন। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বলা বাহুল্য,  আরজি কর কাণ্ডে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ রাজ্য সরকারও। তাই দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন  করে রাজ্য সরকার ।  আগামী সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি। আর তারআগেই রাজ্য সরকারের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তুলল সিবিআই ।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর