সুইডেনের রাস্তায় কোরআন পুড়িয়ে শোরগোল ফেলে দেওয়া ইরাকি শরণার্থীকে গুলি করে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : গুলি করে হত্যা করা হল ধর্মগ্রন্থ কোরআনের অবমাননাকারী এক যুবককে। স্থানীয় সময় বুধবার(২৯ জানুয়ারি)সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়েছে। ৪০ বছর বয়সি মোমিকাকে একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তার। 

২০২৩ সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দুইবার কোরআন পোড়ান মোমিকা। সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। প্রথমবার স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পুড়িয়েছিলেন তিনি। দ্বিতীয়বার পুড়িয়েছিলেন ইরাকি দূতাবাসের বাইরে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলাম ধর্মালম্বীরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও সমালোচনা জানান ইসলাম ধর্মালম্বীরা।

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সুইডেন পুলিশ। একজন সন্দেহভোজনকে আটকও করা হয়েছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ওই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে জড়িত থাকার দায়ে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির এক নিরাপত্তা কর্মী জানিয়েছে, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে আজ মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

তবে রহস্যের বিষয় হল যে, যে ব্যক্তি গুলিতে নিহত হয়েছে সে হল সে আদেও মোমিকা কিনা তা জানা যায় নি এখনও পর্যন্ত।

বৃহস্পতিবার স্টকহোম বিভাগীয় আদালত জানায়, পূর্বনির্ধারিত একটি মামলায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। কারণ মামলার এক অভিযুক্ত নিহত হয়েছে। পরবর্তীতে বিচারক জানান, যিনি গুলিত নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পোড়ানো মোমিকা। তবে মোমিকা কীভাবে মারা গেছেন তা জানান নি বিচারক।

উল্লেখ্য, মোমিকার এই কর্মকাণ্ডে কোন শাস্তিই দেয় নি সুইডেন সরকার। মোমিকার এই কর্মকাণ্ডকে ‘বাক স্বাধীনতা’ হিসেবে আখ্যা দিয়েছিল সুইডেন সরকার। এমনকি যে সময় তিনি কোরআন পোড়ান তখন পুলিশ তাকে নিরাপত্তাও দেয়। তবে এই নিয়ে বিশ্ব জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। শেষ পর্যন্ত বিক্ষোভ ও সমালোচনার মুখে পড়ে মোমিকার রেসিডেন্স পারমিট বাতিল করে সুইডিশ সরকার।

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ