চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বাংলার জন্য নেই কোন বরাদ্দ’ , বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধিঃ সংসদে পেশ হয়েছে তৃতীয়বার মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করলেন  বাজেট  পেশ । আর সেখানেই দেখা গেল এবারও বাজেটে নেই বাংলার জন্য কোন বরাদ্দ । যদিও বিহার ছাড়া কোনও রাজ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা নিয়েই সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, ‘ বিহারে এই বছর নির্বাচন রয়েছে বলেই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। ওরা সব কিছু ভোটের কথা মাথায় রেখে করে, সাধারণ মানুষের জন্য নয়। আগেরবার বাজেটের সময় অন্ধ্রপ্রদেশে নির্বাচন  ছিল । তাই তখন বাজেটে সেই রাজ্যকে দেওয়া হয়েছিল একাধিক সুবিধা।’ একথায় বলা যায়, চলতি বছরে ভোট বলেই বিহারকে এই ‘উপহার’, বাজেট ইস্যুকে হাতিয়ার করে  মোদি সরকারকে তোপ দাগলেন অভিষেক। 

সেইসঙ্গে বাংলার  জন্য  কেন বরাদ্দ করা হল না বাজেটে  এ নিয়ে সরব হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ । তিনি বলেন, ‘ বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তখনও বাংলা কিছুই পায়নি। আজও বাংলার ১২ জন বিজেপি সাংসদ রয়েছেন, কিন্তু তাও বাংলা কিছুই পেল না। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‘ তবে  বিজেপির যুক্তি এদিনের বাজেট  পুরোটাই সাধারণ মানুষের কথা ভেবে করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের বাজেট।  আর সেই কথা মানতে নারাজ বিরোধী শিবির । 

 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ