সোনিয়ার পরে এবার রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মায়ের পর ছেলে। সোনিয়া গান্ধির পর এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে নোটিশ জমা দিল বিজেপি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে রাহুলের বিরুদ্ধে কক্ষে দাঁড়িয়ে অসত্য কথা বলার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও বিজেপি সাংসদের চিঠিকে গুরুত্বই দিতে চাননি লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘ভয় দেখিয়ে সংসদের ভিতরে আমার মুখ বন্ধ করতে পারবেন না নরেন্দ্র মোদি-অমিত শাহরা।’

গতকাল সোমবারই (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্যে’র অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিল  শাসকদল বিজেপি। বিজেপির ২১ সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। গত শুক্রবার বাজেট অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫৯ মিনিটের ভাষণে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রত্যাশামতোই তিনি জানান, ‘গত ১০ বছরে মোদি সরকারের প্রকল্প দেশের পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।’ রাষ্ট্রপতির ওই ভাষণকে প্রত্যাখান করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাস্তবতা এড়িয়ে মোদি সরকারের শেখানো বুলি আওড়েছেন রাষ্ট্রপতি। ভাষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’ বিজেপির দাবি, রাষ্ট্রপতিকে বেচারা বলেও কটাক্ষ করেছেন সোনিয়া।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা দেওয়া চিঠিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন ‘সোমবার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে রাহুল গান্ধি দাবি করেছিলেন, ভারতীয় ভূখণ্ডের দখল নিয়েছে চিনা লালফৌজ। যা সর্বৈব অসত্য। রাহুল গান্ধির ওই মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুনামকে নষ্ট করেছে। বিশ্বের কাছে দেশের সম্মানহানি করেছে। ইচ্ছাকৃত ওই কাজ করার জন্য রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের